শেয়ারFacebookWhatsApp

দৃশ্যকল্প-১ এ প্রতিফলিত সংজ্ঞাটির প্রকৃতি বর্ণনা করো।

উত্তর: দৃশ্যকল্প-১ এ প্রতিফলিত সংজ্ঞাটি নঞর্থক প্রকৃতির সংজ্ঞা। যৌক্তিক সংজ্ঞার নিয়মানুসারে এটি এক ধরনের অনুপপত্তিমূলক সংজ্ঞা। যৌক্তিক সংজ্ঞার চতুর্থ নিয়মে বলা হয়েছে, পদের সংজ্ঞায় সদর্থক বা ইতিবাচক, ভাষা ব্যবহার করতে হবে, কোনো নঞর্থক বা নেতিবাচক ভাষা ব্যবহার করা যাবে না। এ নিয়ম লঙ্ঘন করলে নঞর্থক সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটে। কারণ নঞর্থকভাবে পদের সংজ্ঞা প্রদান করলে পদটির কোনো সুস্পষ্ট গুণ প্রকাশ পায় না, বরং সম্পূর্ণ সংজ্ঞাদান প্রক্রিয়া ত্রুটিপূর্ণ হয়। যার দৃষ্টান্ত দৃশ্যকল্প-১ এ পরিলক্ষিত হয়। উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ বলা হয়েছে, 'ব্যর্থতা হলো সফলতার অভাব।' এখানে জাত্যর্থ উল্লেখ না করে নেতিবাচক শব্দ ব্যবহার করা হয়েছে। অর্থাৎ 'ব্যর্থতা' পদটি কী তা না বলে কী নয় তাই বলা হয়েছে। ফলে এ সংজ্ঞাটি যৌক্তিক সংজ্ঞার নিয়ম বহির্ভূত নঞর্থক সংজ্ঞায় পরিণত হয়েছে। তাই বলা যায়, উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ প্রতিফলিত সংজ্ঞাটি নঞর্থক প্রকৃতির একটি সংজ্ঞা।

HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 2nd Paper · সৃজনশীল

দৃশ্যকল্প-১ এ প্রতিফলিত সংজ্ঞাটির প্রকৃতি বর্ণনা করো।

উদ্দীপক

দৃশ্যকল্প-১: ব্যর্থতা হলো সফলতার অভাব।দৃশ্যকল্প-২: বুদ্ধি হলো এ ধরনের মানসিক শক্তি যার সাহায্যে ব্যক্তি সূক্ষ্ম, জটিল ও বিমূর্ত বিষয়ে চিন্তা, নতুন পরিবেশে অভিযোজন ও বিভিন্ন বিষয়ে জ্ঞান, দক্ষতা ও কৌশল অবলম্বন করতে পারে।

ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2025

উত্তর

যে সব শব্দ ব্যবহার করে একটি পদের সংজ্ঞা দেওয়া হয় তাকে সংজ্ঞার্থ পদ বলে।

উত্তর

যৌক্তিক সংজ্ঞাদান পদ্ধতিতে পদের আসন্নতম জাতি ও বিভেদক লক্ষণ উল্লেখ করা হয়। পদের অপরিহার্য অর্থ প্রকাশের জন্য যৌক্তিক সংজ্ঞায় আসন্নতম জাতি ও বিভেদক লক্ষণ গুরুত্বপূর্ণ। আসন্নতম জাতি হলো কোনো উপজাতির সবচেয়ে নিকটতম জাতি। আর যে গুণের কারণে একই জাতির অন্তর্ভুক্ত একটি উপজাতি তার সমজাতীয় অন্যান্য উপজাতি থেকে আলাদা, তাকে বিভেদক লক্ষণ বলে। উভয়ের সাহায্যে একটি পদের অপরিহার্য অর্থ প্রকাশের মাধ্যমে সংজ্ঞা প্রদান করা হয়। এ কারণে যৌক্তিক সংজ্ঞায় আসন্নতম জাতি ও বিভেদক লক্ষণ উল্লেখ করা হয়।

উত্তর

দৃশ্যকল্প-১ এ প্রতিফলিত সংজ্ঞাটি নঞর্থক প্রকৃতির সংজ্ঞা। যৌক্তিক সংজ্ঞার নিয়মানুসারে এটি এক ধরনের অনুপপত্তিমূলক সংজ্ঞা। যৌক্তিক সংজ্ঞার চতুর্থ নিয়মে বলা হয়েছে, পদের সংজ্ঞায় সদর্থক বা ইতিবাচক, ভাষা ব্যবহার করতে হবে, কোনো নঞর্থক বা নেতিবাচক ভাষা ব্যবহার করা যাবে না। এ নিয়ম লঙ্ঘন করলে নঞর্থক সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটে। কারণ নঞর্থকভাবে পদের সংজ্ঞা প্রদান করলে পদটির কোনো সুস্পষ্ট গুণ প্রকাশ পায় না, বরং সম্পূর্ণ সংজ্ঞাদান প্রক্রিয়া ত্রুটিপূর্ণ হয়। যার দৃষ্টান্ত দৃশ্যকল্প-১ এ পরিলক্ষিত হয়। উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ বলা হয়েছে, 'ব্যর্থতা হলো সফলতার অভাব।' এখানে জাত্যর্থ উল্লেখ না করে নেতিবাচক শব্দ ব্যবহার করা হয়েছে। অর্থাৎ 'ব্যর্থতা' পদটি কী তা না বলে কী নয় তাই বলা হয়েছে। ফলে এ সংজ্ঞাটি যৌক্তিক সংজ্ঞার নিয়ম বহির্ভূত নঞর্থক সংজ্ঞায় পরিণত হয়েছে। তাই বলা যায়, উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ প্রতিফলিত সংজ্ঞাটি নঞর্থক প্রকৃতির একটি সংজ্ঞা।

উত্তর

দৃশ্যকল্প-২ এ প্রতিফলিত বিষয়টি হলো বর্ণনা। আর বর্ণনা সংজ্ঞার সাথে সাদৃশ্যপূর্ণ নয়। কোনো 'পদের পূর্ণ জাত্যর্থ উল্লেখের মাধ্যমে পদটিকে সহজ, সরল ও স্পষ্টভাবে প্রকাশ করাকে যৌক্তিক সংজ্ঞা বলে। যেমন- 'মানুষ হয় বুদ্ধিবৃত্তিসম্পন্ন জীব।' এখানে 'মানুষ' পদের পূর্ণ জাত্যর্থ হিসেবে 'জীববৃত্তি' ও 'বুদ্ধিবৃত্তি' উল্লেখ করার মাধ্যমে সংজ্ঞা দেওয়া হয়েছে। অন্যদিকে, বর্ণনার ক্ষেত্রে পদের পূর্ণ জাত্যর্থ বা অপরিহার্য অর্থ উল্লেখ করা হয় না, বরং উপলক্ষণ ও অবান্তর লক্ষণ উল্লেখ করার মাধ্যমে নিছক বিবৃতি দেওয়া হয়। যেমন- দৃশ্যকল্প-২ এ বর্ণিত হয়েছে, 'বুদ্ধি হলো এক ধরনের মানসিক শক্তি যার সাহায্যে ব্যক্তি সূক্ষ্ম, জটিল ও বিমূর্ত বিষয়ে চিন্তা, নতুন পরিবেশে অভিযোজন ও বিভিন্ন বিষয়ে জ্ঞান, দক্ষতা ও কৌশল অবলম্বন করতে পারে।' এটি 'বুদ্ধি' সম্পর্কে নিছক বিবৃতি। এ কারণে এটি বর্ণনা হিসেবে বিবেচিত। যৌক্তিক সংজ্ঞা একটি বৈজ্ঞানিক প্রক্রিয়া। যার সুনির্দিষ্ট পাঁচটি নিয়ম রয়েছে। কোনো পদের সংজ্ঞা প্রদানের ক্ষেত্রে সেসব নিয়ম অনুসরণ করতে হয়। এ কারণে প্রতিটি পদের যৌক্তিক সংজ্ঞা হয় নির্ধারিত ও সুস্পষ্ট। পক্ষান্তরে, বর্ণনা একটি লৌকিক প্রক্রিয়া। যার ক্ষেত্রে সুনির্ধারিত কোনো নিয়ম নেই। এ কারণে বর্ণনার মাধ্যমে ব্যক্তির নিজস্ব ধারণা প্রকাশ পায়। তাই বলা যায়, যৌক্তিক সংজ্ঞা ও বর্ণনা দু'টি ভিন্ন বিষয়। তাই দৃশ্যকল্প-২ এ প্রতিফলিত বর্ণনা বিষয়টি সংজ্ঞার সাথে সাদৃশ্যপূর্ণ নয়।
HSCLogic 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.অন্বয়ী পদ্ধতি হলো-
i. পরীক্ষণের পদ্ধতি
ii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারের পদ্ধতিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • i ও ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q.কামাল কীসের ওপর ভিত্তি করে জামালের উক্তির ভিন্নতা পোষণ করল?

Dinajpur · 2017

  • অভিজ্ঞতা
  • পরীক্ষণ
  • প্রকল্প
  • কার্যকারণ নীতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q. উদ্দীপকে জামাল কোন ধরনের আরোহের নির্দেশ করেছে?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • ঘটনা সংযোজন
  • পূর্ণাঙ্গ আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.প্রকল্প হলো-
i.আনুমানিক ধারণা
ii. নিশ্চিত ধারণা
iii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?

Dinajpur · 2017

  • Project
  • Variable
  • Hypothesis
  • Case Study

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কোনটি আরোহের প্রাণ?

Dinajpur · 2017

  • পর্যবেক্ষণ
  • অভিজ্ঞতা
  • সার্বিক যুক্তিবাক্য
  • আরোহমূলক লম্ফ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?

Dinajpur · 2017

  • পূর্ণ গণনামূলক আরোহ
  • অপূর্ণ গণনামূলক আরোহ
  • ছোট থেকে বড় গণনা
  • বড় থেকে ছোট গণনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহের দৃষ্টান্ত?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • সাদৃশ্যানুমান
  • অপ্রকৃত আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?
i. অবরোহমূলক অনুমান
ii. সাধু সাদৃশ্যমূলক অনুমান
iii. অসাধু সাদৃশ্যমূলক অনুমাননিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • iii
  • i ও iii
  • ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q.মলি ফলগুলোকে ভাগ করার কারণে যে অনুপপত্তি ঘটেছে তা হলো
i. অঙ্গগত বিভাগ অনুপপত্তি
ii. সংকর বিভাগ অনুপপত্তিiii গুণগত বিভাগ অনুপপত্তিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q. মলি যৌক্তিক বিভাগের ক্ষেত্রে একই সময় কয়টি মূলনীতির ভিত্তিতে ফলগুলোকে ভাগ করেছে?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.যৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

Dinajpur · 2017

  • একটি
  • দুইটি
  • তিনটি
  • চারটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

অন্বয়ী পদ্ধতি হলো-i. পরীক্ষণের পদ্ধতিii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালপ্রকল্প হলো-i.আনুমানিক ধারণাii. নিশ্চিত ধারণাiii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?কোনটি আরোহের প্রাণ?অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহেমানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এননিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনযৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।