উদ্দীপকে শিমুল ও শাওনের বক্তব্যে যে দুটি বিষয় ফুটে উঠেছে তাদের পার্থক্য পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে শিমুল ও শাওনের বক্তব্যে যথাক্রমে যৌক্তিক সংজ্ঞা ও বর্ণনার বিষয় দুটি ফুটে উঠেছে। সংজ্ঞা হচ্ছে কোনো পদের সম্পূর্ণ জাত্যর্থ সুস্পষ্টভাবে প্রকাশ করে। এ কারণে সংজ্ঞায় পদের অপরিহার্য অর্থ প্রকাশের জন্য সংজ্ঞেয় পদের আসন্নতুম জাতি ও বিভেদক লক্ষণ উল্লেখ করা হয়। অন্যদিকে, কোনো পদের উপলক্ষণ বা অবান্তর লক্ষণের সাথে এগুলোকে মিশিয়ে উল্লেখ করাকে বর্ণনা বলে। বর্ণনার মাধ্যমে কোনো বিষয়ে ধারণা লাভ করা যায়। সংজ্ঞা হচ্ছে একটি বৈজ্ঞানিক প্রক্রিয়া। তাই সংজ্ঞার মূল্য সবসময়ই সমান হয়। অপরপক্ষে, বর্ণনা একটি লৌকিক প্রক্রিয়া। তাই বর্ণনার মূল্য সবসময়ই সমান হয় না। যে পদের কোনো জাত্যর্থ নেই সে পদের কখনো সংজ্ঞা দেওয়া যায় না। কিন্তু, জাত্যর্থক, অজাত্যর্থক ইত্যাদি সকল পদের বর্ণনা দেওয়া যায়। এছাড়া পদের অর্থ সুনির্দিষ্ট ও সুনির্ধারিত হওয়ার ফলে একটা পদের কেবল একটা সংজ্ঞাই হয়। কিন্তু একটি বস্তুর একাধিক বর্ণনা হতে পারে। তাই বলা যায়, বর্ণনা ও যৌক্তিক সংজ্ঞা দুটি পরস্পর থেকে আলাদা ও স্বতন্ত্র বিষয়।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে শিমুল ও শাওনের বক্তব্যে যে দুটি বিষয় ফুটে উঠেছে তাদের পার্…
উদ্দীপক
সেন্ট যোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, ঢাকা · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর