উদাহরণ-১ এ কোন ধরনের সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটেছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদাহরণ-১ এ নঞর্থক সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটেছে। কেননা এখানে যৌক্তিক সংজ্ঞার নিয়ম লঙ্ঘন করে নঞর্থক ভাষা ব্যবহার করা হয়েছে। যৌক্তিক সংজ্ঞার চতুর্থ নিয়ম অনুযায়ী কোনো পদের সংজ্ঞায় নঞর্থক ভাষা ব্যবহার করা যায় না। যৌক্তিক সংজ্ঞার এই নিয়ম লঙ্ঘন করে কোনো পদের সংজ্ঞা প্রদানের ক্ষেত্রে নঞর্থক ভাষা ব্যবহার করলে সংজ্ঞাটি ত্রুটিপূর্ণ হয়। যৌক্তিক সংজ্ঞার এই ত্রুটিকে নঞর্থক সংজ্ঞা অনুপপত্তি বলে। যেমন- 'অসুবিধা হয় সুবিধার অনুপস্থিতি।' এখানে যৌক্তিক সংজ্ঞার নিয়ম লঙ্ঘন করে অনুপস্থিতি শব্দ ব্যবহার করা হয়েছে। তাই সংজ্ঞাটিতে নঞর্থক সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটেছে। অনুরূপ অনুপপত্তি উদ্দীপকের উদাহরণ-১ এ পরিলক্ষিত হয়। উদাহরণ-১ এ বর্ণিত, যুদ্ধ হলো শান্তির অভাব। এখানে যুদ্ধের সংজ্ঞা দিতে গিয়ে শান্তির অভাব শব্দটি ব্যবহার করা হয়েছে। অর্থাৎ সংজ্ঞায় নেতিবাচক ভাষা ব্যবহার করা হয়েছে। ফলে নঞর্থক সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটেছে।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
উদাহরণ-১ এ কোন ধরনের সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটেছে? ব্যাখ্যা করো।
উদ্দীপক
সেন্ট যোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, ঢাকা · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর