দৃষ্টান্ত-১-এ সংঘটিত অনুপপত্তিটি ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে দৃষ্টান্ত-১ দেহ পদের সংজ্ঞায় 'দেহ হলো আত্মার আধার' বলায় রূপক সংজ্ঞা অনুপপত্তি সংঘটিত হয়েছে। উদ্দীপকের দৃষ্টান্ত-১ এর সংজ্ঞায় দেহকে রূপক ভাষায় 'আত্মার আধার' বলা হয়েছে। যৌক্তিক সংজ্ঞার একটি নিয়মে উল্লেখ আছে- যে পদের সংজ্ঞা দিতে হবে সেই পদটি থেকে সংজ্ঞাটি স্পষ্টতর হতে হবে: সংজ্ঞায় কোনো রূপক বা দুর্বোধ্য ভাষা ব্যবহার করা চলবে না।” সংজ্ঞার এ নিয়মটি লঙ্ঘন করে কোনো পদের সংজ্ঞায় রূপক ভাষা ব্যবহার করলে 'রূপক সংজ্ঞা অনুপপত্তি' সংঘটিত হয়। সংজ্ঞার উদ্দেশ্য হলো পদের অর্থকে পরিষ্কার করা কিন্তু এরূপ ধরনের শব্দ ব্যবহার করলে পদের অর্থ সবার কাছে বোধগম্য হয় না। তেমনি উদ্দীপকে 'দেহ'-এর সংজ্ঞায় বলা হয়েছে- দেহ হলো আত্মার আধার এখানে 'আত্মার আধার' নামক রূপক শব্দ ব্যবহার করায় পদের অর্থ পরিষ্কার না হয়ে আরো অস্পষ্ট হয়ে গেছে। এরূপ সংজ্ঞাটি উপরিল্লিখিত নিয়মটি লঙ্ঘন করেছে। ফলে সংজ্ঞাটি ভ্রান্ত হয়েছে এবং এরূপ ভ্রান্ত সংজ্ঞার নাম রূপক সংজ্ঞা অনুপপত্তি।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
দৃষ্টান্ত-১-এ সংঘটিত অনুপপত্তিটি ব্যাখ্যা কর।
উদ্দীপক
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর