শেয়ারFacebookWhatsApp

দৃশ্যকল্প-২ এ কোন ধরনের অনুপপত্তি ঘটেছে? ব্যাখ্যা করো।

উত্তর: দৃশ্যকল্প-২ এ চক্রক সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটেছে। চক্রক সংজ্ঞা হলো এক প্রকার ত্রুটিপূর্ণ সংজ্ঞা। সাধারণত কোনো পদের যৌক্তিক সংজ্ঞায় সমার্থক শব্দ ব্যবহার করা হলে চক্রক সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটে। যেমন: 'দিন হয় দিবস।' এখানে 'দিবস' হলো দিনের প্রতিশব্দ বা সমার্থক শব্দ। তাই এ সংজ্ঞাটি চক্রক সংজ্ঞাজনিত দোষে দুষ্ট। দৃশ্যকল্প-২ এ শিক্ষক পদের সংজ্ঞায় বলা হয়েছে- 'যিনি শিক্ষাদান করেন তিনিই শিক্ষক।' এখানে 'শিক্ষক' ও 'যিনি শিক্ষাদান করেন' উভয়ই একই অর্থ নির্দেশ করে। অর্থাৎ, একই শব্দের পরিবর্তনগত রূপ মাত্র। এ কারণে দৃশ্যকল্প-২ এ চক্রক সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটেছে।

HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 2nd Paper · সৃজনশীল

দৃশ্যকল্প-২ এ কোন ধরনের অনুপপত্তি ঘটেছে? ব্যাখ্যা করো।

উদ্দীপক

দৃশ্যকল্প-১: চরিত্র মানব জীবনের মুকুট।দৃশ্যকল্প-২: যিনি পরীক্ষা নিয়ন্ত্রণ করেন তিনিই পরীক্ষা নিয়ন্ত্রক।দৃশ্যকল্প-৩: মানুষ হয় বুদ্ধিবৃত্তিসম্পন্ন জীব।

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2025

উত্তর

যৌক্তিক সংজ্ঞার ইংরেজি হলো Logical definition।

উত্তর

জাত্যর্থ না থাকার কারণে নামবাচক পদের সংজ্ঞা দেওয়া যায় না। নামবাচক পদগুলো অর্থহীন চিহ্ন মাত্র। যেমন- 'ঢাকা', 'যমুনা', 'রহিম' ইত্যাদি নাম নির্দেশিত শহর, নদী ও ব্যক্তির বিভেদক লক্ষণ নির্ণয় করা যায় না বলে এদের সংজ্ঞা দেয়া সম্ভব নয়। আবার বিশিষ্ট নাম বা বস্তুর অসংখ্য গুণ থাকতে পারে এবং এর সবগুলো উল্লেখ করে কোনো সংজ্ঞা নির্দেশ করা সম্ভব নয়।

উত্তর

দৃশ্যকল্প-২ এ চক্রক সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটেছে। চক্রক সংজ্ঞা হলো এক প্রকার ত্রুটিপূর্ণ সংজ্ঞা। সাধারণত কোনো পদের যৌক্তিক সংজ্ঞায় সমার্থক শব্দ ব্যবহার করা হলে চক্রক সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটে। যেমন: 'দিন হয় দিবস।' এখানে 'দিবস' হলো দিনের প্রতিশব্দ বা সমার্থক শব্দ। তাই এ সংজ্ঞাটি চক্রক সংজ্ঞাজনিত দোষে দুষ্ট। দৃশ্যকল্প-২ এ শিক্ষক পদের সংজ্ঞায় বলা হয়েছে- 'যিনি শিক্ষাদান করেন তিনিই শিক্ষক।' এখানে 'শিক্ষক' ও 'যিনি শিক্ষাদান করেন' উভয়ই একই অর্থ নির্দেশ করে। অর্থাৎ, একই শব্দের পরিবর্তনগত রূপ মাত্র। এ কারণে দৃশ্যকল্প-২ এ চক্রক সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটেছে।

উত্তর

দৃশ্যকল্প-১ এ রূপক সংজ্ঞা এবং দৃশ্যকল্প-৩ এ যৌক্তিক সংজ্ঞার ইঙ্গিত রয়েছে। যৌক্তিক সংজ্ঞার দ্বিতীয় নিয়ম অনুযায়ী, 'সংজ্ঞেয় পদটি থেকে সংজ্ঞার্থ পদকে অধিক স্পষ্ট করতে হবে। এজন্য সংজ্ঞায় কোনো রূপক ভাষা ব্যবহার করা যাবে না।' এ নিয়মটি লঙ্ঘন করে কোনো পদের সংজ্ঞায় রূপক ভাষা ব্যবহার করা হলে সংজ্ঞাটি ত্রুটিপূর্ণ হবে। এরূপ ত্রুটিপূর্ণ সংজ্ঞাই হলো রূপক সংজ্ঞা। যেমন- দৃশ্যকল্প-১ এ বর্ণিত- চরিত্র মানব জীবনের মুকুট। এখানে 'চরিত্র' পদটিকে রূপক অর্থে 'মানব জীবনের মুকুট' হিসেবে উল্লেখ করা হয়েছে। এ কারণে দৃশ্যকল্প-১ এ রূপক সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটে। অন্যদিকে, যৌক্তিক সংজ্ঞায় একটি পদের আবশ্যিক গুণ উল্লেখ করা হয়। পদের এ আবশ্যিক গুণকে বলা হয় জাত্যর্থ। জাত্যর্থের জন্য সংজ্ঞার আসন্নতম জাতি এবং বিভেদক লক্ষণ উল্লেখ করতে হয়। আমরা জানি, 'মানুষ' পদের জাত্যর্থ হলো 'জীববৃত্তি' ও 'বুদ্ধিবৃত্তি'। দৃশ্যকল্প-৩ এ বর্ণিত 'মানুষ হয় বুদ্ধিবৃত্তিসম্পন্ন জীব'- এ বক্তব্যে মানুষ পদের পূর্ণ জাত্যর্থ উল্লেখ করা হয়েছে। এ কারণে দৃষ্টান্তটি যৌক্তিক সংজ্ঞা হিসেবে বিবেচিত। পরিশেষে বলা যায়, রূপক সংজ্ঞা ও যৌক্তিক সংজ্ঞা দুটি ভিন্ন সংজ্ঞা। রূপক সংজ্ঞা ত্রুটিপূর্ণ হলেও যৌক্তিক সংজ্ঞা ত্রুটিমুক্ত। এ কারণেই দৃশ্যকল্প- ২ ও দৃশ্যকল্প-৩ এর মধ্যে ভিন্নতা বিদ্যমান।
HSCLogic 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.অন্বয়ী পদ্ধতি হলো-
i. পরীক্ষণের পদ্ধতি
ii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারের পদ্ধতিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • i ও ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q.কামাল কীসের ওপর ভিত্তি করে জামালের উক্তির ভিন্নতা পোষণ করল?

Dinajpur · 2017

  • অভিজ্ঞতা
  • পরীক্ষণ
  • প্রকল্প
  • কার্যকারণ নীতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q. উদ্দীপকে জামাল কোন ধরনের আরোহের নির্দেশ করেছে?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • ঘটনা সংযোজন
  • পূর্ণাঙ্গ আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.প্রকল্প হলো-
i.আনুমানিক ধারণা
ii. নিশ্চিত ধারণা
iii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?

Dinajpur · 2017

  • Project
  • Variable
  • Hypothesis
  • Case Study

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কোনটি আরোহের প্রাণ?

Dinajpur · 2017

  • পর্যবেক্ষণ
  • অভিজ্ঞতা
  • সার্বিক যুক্তিবাক্য
  • আরোহমূলক লম্ফ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?

Dinajpur · 2017

  • পূর্ণ গণনামূলক আরোহ
  • অপূর্ণ গণনামূলক আরোহ
  • ছোট থেকে বড় গণনা
  • বড় থেকে ছোট গণনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহের দৃষ্টান্ত?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • সাদৃশ্যানুমান
  • অপ্রকৃত আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?
i. অবরোহমূলক অনুমান
ii. সাধু সাদৃশ্যমূলক অনুমান
iii. অসাধু সাদৃশ্যমূলক অনুমাননিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • iii
  • i ও iii
  • ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q.মলি ফলগুলোকে ভাগ করার কারণে যে অনুপপত্তি ঘটেছে তা হলো
i. অঙ্গগত বিভাগ অনুপপত্তি
ii. সংকর বিভাগ অনুপপত্তিiii গুণগত বিভাগ অনুপপত্তিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q. মলি যৌক্তিক বিভাগের ক্ষেত্রে একই সময় কয়টি মূলনীতির ভিত্তিতে ফলগুলোকে ভাগ করেছে?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.যৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

Dinajpur · 2017

  • একটি
  • দুইটি
  • তিনটি
  • চারটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

অন্বয়ী পদ্ধতি হলো-i. পরীক্ষণের পদ্ধতিii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালপ্রকল্প হলো-i.আনুমানিক ধারণাii. নিশ্চিত ধারণাiii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?কোনটি আরোহের প্রাণ?অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহেমানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এননিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনযৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।