হিরণের কথাটির যথার্থতা ব্যাখ্যা করো।
উত্তর: হিরণের কথাটি 'সব পদেরই সংজ্ঞা দেওয়া সম্ভব নয়' দ্বারা যৌক্তিক সংজ্ঞার সীমাবদ্ধতা নির্দেশ করা হয়েছে। তাই তার বক্তব্যটি যথার্থ। যৌক্তিক সংজ্ঞার প্রধান উদ্দেশ্য হলো অপরিহার্য গুণ হিসেবে পদের জাত্যর্থকে প্রকাশ করা। অর্থাৎ আসন্নতম জাতি এবং বিভেদক লক্ষণ উল্লেখ করে যৌক্তিক সংজ্ঞা প্রদান করা হয়। কিন্তু এমন অনেক পদ রয়েছে, যাদের আসন্নতম জাতি কিংবা বিভেদক লক্ষণ নেই। সেসব পদের ক্ষেত্রে যৌক্তিক সংজ্ঞার সীমাবদ্ধতা পরিলক্ষিত হয়। বৃহত্তম জাতি ব্যক্ত্যর্থের দিক থেকে সবচেয়ে বড়। একে অপর কোনো বড় জাতির অন্তর্ভুক্ত করা যায় না। অর্থাৎ এর কোনো আসন্নতম জাতি নেই। তাই এর সংজ্ঞা দান সম্ভব নয়। আবার, নামবাচক পদগুলো অর্থহীন চিহ্নমাত্র। এদের মধ্যে কোনো জাত্যর্থ নেই। তাই এদের সংজ্ঞা দানও সম্ভব নয়। কোনো একক ব্যক্তি বা বস্তুর মধ্যে অগণিত গুণ বর্তমান থাকে। তাই এদের সবগুলোকে সংজ্ঞায় উল্লেখ করা যায় না। তাই এদেরও সংজ্ঞা দেওয়া সম্ভব' নয়। এছাড়াও বিশিষ্ট গুণবাচক পদ যেমন- সততা, সত্যবাদিতা, সাদাত্ব, মিষ্টত্ব ইত্যাদির সংজ্ঞা দেওয়া যায় না। মনের মৌলিক গুণসমূহ যেমন- সুখ, দুঃখ, আনন্দ, বেদনা, প্রেম, বিরহ ইত্যাদির সংজ্ঞা দেওয়া যায় না। কতকগুলো অপরিহার্য ধারণার সংজ্ঞা দেওয়া যায় না। যেমন- দেশ, কাল, আত্মা, ঈশ্বর ইত্যাদি। আলোচনা শেষে তাই বলা যায়, উদ্দীপকের হিরণের 'সব পদেরই সংজ্ঞা দেওয়া সম্ভব নয়' কথাটি যৌক্তিক।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
হিরণের কথাটির যথার্থতা ব্যাখ্যা করো।
উদ্দীপক
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর