আকিবের কথায় পদের সম্পূর্ণ জাত্যর্থের উল্লেখ এসেছে-ব্যাখ্যা করো।
উত্তর: আকিবের কথায় যৌক্তিক সংজ্ঞা প্রকাশ পাওয়ায় পদের সম্পূর্ণ জাত্যর্থের উল্লেখ এসেছে। কোনো পদের জাত্যর্থের সম্পূর্ণ প্রকাশকে যৌক্তিক সংজ্ঞা বলে। যৌক্তিক সংজ্ঞার মাধ্যমে পদের অপরিহার্য অর্থ তথা জাত্যর্থ প্রকাশ পায়। কারণ সংজ্ঞা প্রদানের ক্ষেত্রে আসন্নতম জাতি ও বিভেদক লক্ষণ উল্লেখ করতে হয়। যেমন- ত্রিভুজ পদটির আসন্নতম জাতি হচ্ছে 'সমতল ক্ষেত্র' এবং বিভেদক লক্ষণ হচ্ছে 'তিন বাহু দ্বারা বেষ্টিত হওয়া'। এখন আসন্নতম জাতি ও বিভেদক লক্ষণ হিসেবে এ দুটি দিক উল্লেখ করলেই ত্রিভুজের অপরিহার্য অর্থ প্রকাশ পাবে। অর্থাৎ ত্রিভুজের সংজ্ঞা হচ্ছে 'ত্রিভুজ হয় তিন বাহু দ্বারা বেষ্টিত একটি সমতলক্ষেত্র।' এভাবে যৌক্তিক সংজ্ঞার মাধ্যমে পদের সম্পূর্ণ জাত্যর্থের প্রকাশ করা যায়। উদ্দীপকের আমিন স্যার যুক্তিবিদ্যার ক্লাসে আকিবকে জিজ্ঞেস করেন, 'পদ মানে কী?' আকিব জবাব দেয়, 'যুক্তিবাক্যে উদ্দেশ্য ও বিধেয় হিসেবে ব্যবহৃত শব্দকে পদ বলে।' এখানে পদের অপরিহার্য অর্থ প্রকাশ পেয়েছে। তাই বলা যায়, আকিবের কথায় পদের সম্পূর্ণ জাত্যর্থের উল্লেখ এসেছে।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
আকিবের কথায় পদের সম্পূর্ণ জাত্যর্থের উল্লেখ এসেছে-ব্যাখ্যা করো।
উদ্দীপক
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর