যৌক্তিক সংজ্ঞার আলোকে দৃশ্যকল্প-২ এ বর্ণিত উক্তিটির যথার্থতা মূল্যায়ন করো।
উত্তর: যৌক্তিক সংজ্ঞার আলোকে দৃশ্যকল্প-২ এ বর্ণিত উক্তিটির যথার্থতা মূল্যায়ন করা হলো।দৃশ্যকল্প-২ এ বর্ণিত, 'ইলিশ হয় মাছের রাজা।' এখানে 'ইলিশ' পদের সংজ্ঞায় 'রাজা' নামক রূপকের আশ্রয় নেওয়া হয়েছে। ইলিশের কোনো সাধারণ ও গুরুত্বপূর্ণ গুণ উল্লেখ করা হয়নি। এভাবে কোনো পদের সংজ্ঞায় রূপক শব্দ ব্যবহারের কারণে সংজ্ঞাটি ভুল হয়। যুক্তিবিদ্যায় এরূপ ভুলকে বলে রূপক সংজ্ঞাজনিত অনুপপত্তি।যৌক্তিক সংজ্ঞার দ্বিতীয় নিয়মটি অনুসারে, কোনো পদের সংজ্ঞায় সংজ্ঞেয় পদটি থেকে স্পষ্টতর হতে হবে; কোনো রূপক বা দুর্বোধ্য ভাষা ব্যবহার করা যাবে না। সংজ্ঞায় এই নিয়মটি অগ্রাহ্য করে যদি কোনো রূপক ভাষা ব্যবহার করা হয়, তাহলে সংজ্ঞাটি ত্রুটিপূর্ণ হবে এবং তাকে বলা হয় রূপক সংজ্ঞা। যার দৃষ্টান্ত দৃশ্যকল্প-২ এ উল্লেখ করা হয়েছে। এ কারণে দৃষ্টান্ত রূপক সংজ্ঞাজনিত দোষে দুষ্ট।পরিশেষে বলা যায়, সংজ্ঞার উদ্দেশ্য হলো কোনো পদকে সঠিকভাবে ব্যাখ্যা করা। এক্ষেত্রে আমাদের অবশ্যই যৌক্তিক সংজ্ঞার দ্বিতীয় নিয়মটি মেনে চলা উচিত। তাহলে আমরা রূপক সংজ্ঞা নামক অনুপপত্তি এড়িয়ে চলতে পারব।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
যৌক্তিক সংজ্ঞার আলোকে দৃশ্যকল্প-২ এ বর্ণিত উক্তিটির যথার্থতা মূল্যা…
উদ্দীপক
ঢাকা ইমপিরিয়াল কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর