দৃষ্টান্ত-২ এর যৌক্তিক সংজ্ঞাটি কি যথার্থ? পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ করো।
উত্তর: দৃষ্টান্ত-২ এর যৌক্তিক সংজ্ঞাটি যথার্থ নয়। এখানে সংজ্ঞায় রূপক ভাষা ব্যবহারের কারণে রূপক সংজ্ঞা অনুপপত্তি ঘটেছে। কোনো পদের পূর্ণ জাত্যর্থ উল্লেখের মাধ্যমে পদটির সংজ্ঞা প্রদান করা হয়। আর-সংজ্ঞার ক্ষেত্রে ভাষা ব্যবহারে নির্দিষ্ট নিয়ম অনুসরণ করতে হয়। যৌক্তিক সংজ্ঞার দ্বিতীয় নিয়ম অনুসারে সংজ্ঞায় রূপক বা আলংকারিক ভাষা ব্যবহার করা যায় না। কোনো কারণে এ নিয়ম লঙ্ঘন করলে অর্থাৎ সংজ্ঞায় রূপক বা আলংকারিক ভাষা ব্যবহার করলে রূপক সংজ্ঞা অনুপপত্তি ঘটে। দৃষ্টান্ত-২ এর সংজ্ঞায় বলা হয়েছে যে, "শৈশব হলো জীবনের প্রভাতকাল।” এখানে সংজ্ঞায় 'জীবনের প্রভাতকাল' শব্দটি রূপক বা আলংকারিক অর্থে ব্যবহার করা হয়েছে। যেহেতু সংজ্ঞার নিয়ম অমান্য করে দৃষ্টান্ত-২ এ সংজ্ঞা প্রদান করা হয়েছে, তাই সংজ্ঞাটিতে রূপক সংজ্ঞা অনুপপত্তি ঘটেছে।আর এরূপ অনুপপত্তি ঘটার কারণে দৃষ্টান্ত-২ এর সংজ্ঞাটি যথার্থ নয়।' পরিশেষে বলা যায়, কোনো পদের সংজ্ঞা যথার্থ হওয়ার জন্য অপরিহার্য অর্থ প্রকাশ করতে হয়, কোনো রূপক শব্দ নয়। কিন্তু দৃষ্টান্ত-২ এ রূপক শব্দ ব্যবহার করার কারণে সংজ্ঞাটি ভুল হয়েছে বা অনুপপত্তি ঘটেছে। এ কারণে এটি যথার্থ সংজ্ঞা নয়।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
দৃষ্টান্ত-২ এর যৌক্তিক সংজ্ঞাটি কি যথার্থ? পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষ…
উদ্দীপক
রংপুর সরকারি কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর