দৃশ্যকল্প-১ এ ইঙ্গিতকৃত সংজ্ঞাটি কোন প্রকৃতির? ব্যাখ্যা করো।
উত্তর: দৃশ্যকল্প-১ এ ইঙ্গিতকৃত দৃষ্টান্তটি হলো রূপক সংজ্ঞা।যৌক্তিক সংজ্ঞার দ্বিতীয় নিয়ম আনুসারে, 'কোনো পদের সংজ্ঞায় সংজ্ঞেয় পদ থেকে সংজ্ঞার্থ পদকে অধিক স্পষ্ট হতে হবে। এ কারণে সংজ্ঞার্থ, পদে কোনো রূপক বা দুর্বোধ্য ভাষা ব্যবহার করা যাবে না।' এ নিয়মটি লঙ্ঘন করে কোনো পদের সংজ্ঞায় রূপক ভাষা ব্যবহার করা হলে সংজ্ঞাটি ত্রুটিপূর্ণ হবে। এই ত্রুটিপূর্ণ সংজ্ঞা হলো রূপক সংজ্ঞাজনিত অনুপপত্তি।উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ বলা হয়েছে, মানুষ হয় সৃষ্টির মুকুট। এখানে মানুষকে সৃষ্টির সেরা জীব বোঝাতে 'সৃষ্টির মুকুট' নামক রূপকের আশ্রয় নেওয়া হয়েছে। যা সুস্পষ্টই সংজ্ঞার নিয়ম বিরুদ্ধ। তাই দৃশ্যকল্প-১ এ ইঙ্গিতকৃত সংজ্ঞাটি রূপক সংজ্ঞাজনিত অনুপপত্তি।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-১ এ ইঙ্গিতকৃত সংজ্ঞাটি কোন প্রকৃতির? ব্যাখ্যা করো।
উদ্দীপক
রাজশাহী সরকারি মহিলা কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর