তথ্য-১ কোন ধরনের সংজ্ঞা? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে তথ্য-১ এ অব্যাপক সংজ্ঞা অনুপপত্তি ঘটেছে। ব্যাখ্যা করা হলো- কোনো একটি পদের পূর্ণ জাত্যর্থ উল্লেখের মাধ্যমে পদটিকে সহজ, সরল ও বোধগম্যভাবে প্রকাশ করাকে যৌক্তিক সংজ্ঞা বলে। সংজ্ঞার মাধ্যমে কোনো একটি পদের প্রকৃত অর্থ প্রকাশিত হয়। এর ফলেআমরা কোনো একটি পদের প্রকৃত রূপ জানতে পারি। যৌক্তিক সংজ্ঞার নির্দিষ্ট কতকগুলো নিয়ম রয়েছে যেগুলো কোনো পদের যৌক্তিক সংজ্ঞা প্রদানের ক্ষেত্রে আবশ্যিকভাবে অনুসরণ করতে হয়। যৌক্তিক সংজ্ঞার পঞ্চম নিয়ম অনুসারে সংজ্ঞায় সংজ্ঞেয় ও সংজ্ঞার্থ পদের ব্যক্ত্যর্থ পরস্পর সমান হবে। যৌক্তিক সংজ্ঞার এ নিয়ম লঙ্ঘন করলে দুই প্রকার অনুপপত্তি ঘটে যার মধ্যে একটি হলো অব্যাপক সংজ্ঞা অনুপপত্তি। যখন কোনো পদের সংজ্ঞায় জাত্যর্থের অতিরিক্ত গুণের উল্লেখ করা হয় তখন অব্যাপক সংজ্ঞা অনুপপত্তি ঘটে। কেননা এক্ষেত্রে সংজ্ঞেয় পদের তুলনায় সংজ্ঞার্থ পদের ব্যক্ত্যর্থ কম হয়। তেমনি উদ্দীপকের তথ্য-১ এ মানুষ পদের সংজ্ঞায় মানুষ হয় বুদ্ধিবৃত্তিসম্পন্ন শিক্ষিত প্রাণী এ সংজ্ঞা প্রদান করা হয়েছে। এখানে সংজ্ঞার ক্ষেত্রে জাত্যর্থের অতিরিক্ত শিক্ষিত গুণটি উল্লেখ করা হয়েছে। তাই বলা যায় উদ্দীপকের তথ্য-১ এ অব্যাপক সংজ্ঞা অনুপপত্তি ঘটেছে।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
তথ্য-১ কোন ধরনের সংজ্ঞা? ব্যাখ্যা কর।
উদ্দীপক
রাজশাহী সরকারি মহিলা কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর