বীনা ও মিনার বক্তব্যে নির্দেশিত বিষয়গুলোর পার্থক্য বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের বীনার বক্তব্যের মাধ্যমে যৌক্তিক সংজ্ঞা এবং মিনার বক্তব্যের মাধ্যমে বর্ণনা নির্দেশিত হয়েছে। আর সংজ্ঞা ও বর্ণনার মধ্যে বিভিন্ন দিক দিয়ে পার্থক্য রয়েছে। উদ্দীপকের বীনা তার বক্তব্যে 'চতুর্ভুজ হয় চার বাহু দ্বারা বেষ্টিত আয়তক্ষেত্র'- এমন উল্লেখ করেছে। এখানে বীনা একটি পদের পূর্ণ জাত্যর্থ উল্লেখের মাধ্যমে পদটিকে প্রকাশ করেছে। তাই বীনার বক্তব্যের মাধ্যমে যৌক্তিক সংজ্ঞা নির্দেশিত হয়েছে। কেননা যখন কোনো একটি পদের পূর্ণ জাত্যর্থ উল্লেখের মাধ্যমে পদটিকে স্পষ্টভাবে প্রকাশ করা হয় তখন তাকে যৌক্তিক সংজ্ঞা বলে। যৌক্তিক সংজ্ঞার মাধ্যমে একটি পদের প্রকৃত তীর্থ প্রকাশিত হয়। এর ফলে আমরা একটি পদের প্রকৃত রূপ জানতে পারি। যৌক্তিক সংজ্ঞার মাধ্যমে শব্দ ভান্ডার বৃদ্ধি পায়। যুক্তিবাক্যের মাধ্যমে মনের ভাব প্রকাশ করতে শব্দ ভাণ্ডার সহায়ক ভূমিকা পালন করে। বিভিন্ন শব্দের বিভিন্ন রকম অর্থ থাকতে পারে। যৌক্তিক সংজ্ঞার মাধ্যমে শব্দের অর্থ নির্দিষ্ট হয়। শব্দের দ্ব্যর্থকতা যুক্তির ক্ষেত্রে বিভিন্ন রকম সমস্যার সৃষ্টি করে। কেননা যুক্তিবাক্যে ব্যবহৃত শব্দ যদি একাধিক অর্থ প্রকাশ করে তাহলে ভ্রান্তির আশঙ্কা থাকে। সংজ্ঞার মাধ্যমে শব্দের দ্ব্যর্থকতা অপসারণ করা যায়। সংজ্ঞায় পূর্ণ জাত্যর্থ উল্লেখ করার জন্য পদটির আসন্নতম জাতি ও বিভেদক লক্ষণ সম্পর্কে জানতে হয়। তাই কোনো পদের আসন্নতম জাতি ও বিভেদক লক্ষণ সংজ্ঞার মাধ্যমে সহজেই জানা যায়। এছাড়া যথার্থ যুক্তি গঠনের ক্ষেত্রে সংজ্ঞার জ্ঞান সহায়ক ভূমিকা পালন করে। অপরপক্ষে, উদ্দীপকে মিনার বক্তব্য হলো- 'বিড়াল হয় লেজবিশিষ্ট শান্ত স্বভাবের গৃহপালিত প্রাণী। যা মিউ মিউ করে ডাকে এবং এদের গায়ে লোম থাকে।' এখানে মিনা বিড়ালের বিভিন্ন বৈশিষ্ট্য উল্লেখ করে পদটিকে প্রকাশ করেছে। তাই মিনার বক্তব্যের মাধ্যমে বর্ণনা নির্দেশিত হয়েছে। কেননা কোনো পদের জাত্যর্থের অংশ বিশেষ বা বিভিন্ন বৈশিষ্ট্য উল্লেখ করে পদটিকে প্রকাশ করলে তাকে বর্ণনা বলে। বর্ণনায় কোনো পদের পূর্ণ জাত্যর্থ প্রকাশিত হয় না। তাই বর্ণনার মাধ্যমে পদের অপরিহার্য গুণ আমরা জানতে পারি না। বর্ণনায় একটি পদের প্রকৃত অর্থ প্রকাশিত হয় না। ফলে আমরা এর মাধ্যমে একটি পদের প্রকৃত রূপ জানতে পারি না। বর্ণনার কোনো সুনির্দিষ্ট নিয়ম নেই। তাই বিভিন্ন ব্যক্তি বিভিন্নভাবে একটি বিষয়কে বর্ণনা করে থাকে। আলোচনা শেষে তাই বলা যায়, সংজ্ঞার তুলনায় বর্ণনার ক্ষেত্র ব্যাপক। কেননা সকল পদের সংজ্ঞা দেওয়া যায় না কিন্তু সকল পদের বর্ণনা দেওয়া যায়। আর যেসব ক্ষেত্রে পদের সংজ্ঞা প্রদান করা যায় না সেসব ক্ষেত্রে আমাদের বর্ণনার আশ্রয় নিতে হয়।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
বীনা ও মিনার বক্তব্যে নির্দেশিত বিষয়গুলোর পার্থক্য বিশ্লেষণ করো।
উদ্দীপক
চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ, চট্টগ্রাম · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর