দৃশ্যকল্প-১ এ কোন সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটেছে? ব্যাখ্যা করো।
উত্তর: 'দৃশ্যকল্প-১' এ চক্রক সংজ্ঞা অনুপপত্তি নির্দেশিত হয়েছে। কেননা এখানে সমার্থক শব্দ ব্যবহার করে সংজ্ঞা প্রদান করা হয়েছে। কোনো একটি পদের পূর্ণ জাত্যর্থ উল্লেখের মাধ্যমে পদটিকে সহজ, সরল, স্পষ্ট ও বোধগম্যভাবে প্রকাশ করাকে যৌক্তিক সংজ্ঞা বলে। যৌক্তিক সংজ্ঞার মাধ্যমে কোনো একটি পদের প্রকৃত অর্থ প্রকাশিত হয়। এর মাধ্যমে আমরা একটি পদের প্রকৃত অর্থ জানতে পারি। যৌক্তিক সংজ্ঞার জন্য নির্দিষ্ট কিছু নিয়ম রয়েছে। কোনো পদের সংজ্ঞা প্রদানের ক্ষেত্রে ঐ নিয়মগুলো আবশ্যিকভাবে অনুসরণ করতে হয়। যৌক্তিক সংজ্ঞার তৃতীয় নিয়ম অনুসারে কোনো পদের সংজ্ঞার পদটির সমার্থক বা প্রতিশব্দ ব্যবহার করা যায় না। যৌক্তিক সংজ্ঞার এই নিয়ম লঙ্ঘন করে কোনো পদের সংজ্ঞায় সমার্থক বা প্রতিশব্দ ব্যবহার করলে সংজ্ঞা ত্রুটিপূর্ণ হয়। যৌক্তিক সংজ্ঞার এই ত্রুটিকে চক্রক সংজ্ঞা অনুপপত্তি বলে। উদ্দীপকের 'দৃশ্যকল্প-১' এ 'ঘাস' পদের সংজ্ঞায় 'ঘাস হয় তৃণ' এরূপ সংজ্ঞা প্রদান করা হয়েছে। এখানে 'ঘাস' ও তৃণ' পরস্পর সমার্থক শব্দ। এই কারণে এখানে যৌক্তিক সংজ্ঞার তৃতীয় নিয়ম লঙ্ঘন করা হয়েছে।যেহেতু 'দৃশ্যকল্প-১' এ যৌক্তিক সংজ্ঞার তৃতীয় নিয়ম লঙ্ঘন করে সমার্থক শব্দ ব্যবহার করা হয়েছে, তাই 'দৃশ্যকল্প-১' এ চক্রক সংজ্ঞা অনুপপত্তি ঘটেছে।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-১ এ কোন সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটেছে? ব্যাখ্যা করো।
উদ্দীপক
চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ, চট্টগ্রাম · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর