উদ্দীপকে বীনার বক্তব্যে সংজ্ঞার কোন দিকটিকে নির্দেশ করে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের বীনার বক্তব্যের মাধ্যমে যৌক্তিক সংজ্ঞার প্রকৃতি নির্দেশিত হয়েছে। একটি যুক্তিবাক্য গঠিত হয় পদ দিয়ে। একটি পদের দুটি দিক থাকে যার মধ্যে একটি হলো পদের গুণগত দিক। যৌক্তিক সংজ্ঞা পদের গুণগত দিকের সাথে সংশ্লিষ্ট। কোনো একটি পদের সংজ্ঞা প্রদানের জন্য পদটির পূর্ণ জাঁত্যর্থ উল্লেখ করতে হয়। তাই বলা যায়, একটি পদের পূর্ণ জাত্যর্থ উল্লেখের মাধ্যমে পদটিকে সহজ, সরল, স্পষ্ট ও বোধগম্যভাবে প্রকাশ করাকে যৌক্তিক সংজ্ঞা বলে। উদ্দীপকের বীনা তার বক্তব্যে 'চতুর্ভুজ হয় চার বাহু দ্বারা বেষ্টিত একটি আয়তক্ষেত্র' এমন উল্লেখ করেছে। এখানে বীনা চতুর্ভুজের পূর্ণ জাত্যর্থ উল্লেখের মাধ্যমে পদটিকে প্রকাশ করেছে। তাই বীনার বক্তব্যের মাধ্যমে যৌক্তিক সংজ্ঞা নির্দেশিত হয়েছে। যৌক্তিক সংজ্ঞার মাধ্যমে একটি পদের প্রকৃত অর্থ প্রকাশিত হয়। এর ফলে আমরা একটি পদের প্রকৃতরূপ জানতে পারি। যৌক্তিক সংজ্ঞার মাধ্যমে পদের দ্ব্যর্থকতা অপসারণ করা যায়। এই প্রক্রিয়ার মাধ্যমে শব্দ ভান্ডার বৃদ্ধি পায়। যৌক্তিক সংজ্ঞার আধ্যমে বিভিন্ন পদের অস্পষ্টতা দূর করা যায়। এই প্রক্রিয়ার মাধ্যমে যথার্থ যুক্তি গঠনও সহজতর হয়। সংজ্ঞা যুক্তিবিদ্যার একটি মৌলিক আলোচ্য বিষয়। সংজ্ঞা প্রক্রিয়া তাই বৈজ্ঞানিক মূল্যে মূল্যায়িত।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে বীনার বক্তব্যে সংজ্ঞার কোন দিকটিকে নির্দেশ করে? ব্যাখ্যা করো।
উদ্দীপক
চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ, চট্টগ্রাম · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর