উদ্দীপকে সোহেলের সংজ্ঞা কি যথার্থ? তোমার পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের সোহেলের বক্তব্য যথার্থ নয়। কেননা, সোহেল তার বক্তব্যে 'মানুষ' পদের সংজ্ঞায় 'শিক্ষা' নামক গুণটি সংযুক্ত করেছে, যা পদটির পূর্ণ জাত্যর্থের অতিরিক্ত। সংজ্ঞার মাধ্যমে একটি পদকে স্পষ্টভাবে প্রকাশ করা হয়। এক্ষেত্রে সংজ্ঞেয় পদের পূর্ণ জাত্যর্থ উল্লেখ করতে হয়, পূর্ণ জাত্যর্থের কম বা বেশি নয়। যদি কোনো কারণে পদের সংজ্ঞার পূর্ণ জাত্যর্থের কম বা বেশি উল্লেখ করা হয় তাহলে সংজ্ঞাটি ত্রুটিপূর্ণ হয়। যৌক্তিক সংজ্ঞায় পূর্ণ জাত্যর্থের অতিরিক্ত কোনো গুণ উল্লেখ করলে অব্যাপক সংজ্ঞা অনুপপত্তি ঘটে। উদ্দীপকের সোহেল মানুষ পদের সংজ্ঞায় পদটির পূর্ণ জাত্যর্থ ছাড়াও 'শিক্ষা' নামক বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ এর উল্লেখ করেছে। তাই সোহেলের বক্তব্যে অব্যাপক সংজ্ঞা অনুপপত্তি ঘটেছে। যৌক্তিক সংজ্ঞার প্রথম নিয়ম অনুযায়ী কোনো পদের সংজ্ঞায় পদটির পূর্ণ জাত্যর্থের কম বা বেশি উল্লেখ করা যায় না। সোহেল তার বক্তব্যে 'মানুষ' পদের পূর্ণ জাত্যর্থের অতিরিক্ত গুণ উল্লেখ করেছে বিধায় যৌক্তিক সংজ্ঞার প্রথম নিয়ম লঙ্ঘন করেছে। পরিশেষে বলা যায়, উদ্দীপকের সোহেলের সংজ্ঞা যথার্থ নয়।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে সোহেলের সংজ্ঞা কি যথার্থ? তোমার পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ …
উদ্দীপক
রংপুর সরকারি কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর