দৃষ্টান্ত-১ এ যৌক্তিক সংজ্ঞার কোন ধরনের অনুপপত্তি ঘটেছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের দৃষ্টান্ত-১ এ নঞর্থক সংজ্ঞা অনুপপত্তি ঘটেছে। কেননা এখানে সংজ্ঞা নঞর্থকভাবে উপস্থাপন করা হয়েছে। যৌক্তিক সংজ্ঞার মাধ্যমে কোনো একটি পদকে সহজ, সরল, স্পষ্ট, বোধগম্য ও সদর্থক ভাষায় প্রকাশ করা হয়। এজন্য সংজ্ঞা প্রদানের ক্ষেত্রে কতকগুলো নিয়ম আবশ্যিকভাবে পালন করতে হয়। যৌক্তিক সংজ্ঞার চতুর্থ নিয়ম অনুসারে সংজ্ঞায় সদর্থক বা ইতিবাচক ভাষা ব্যবহার করতে হয়, কোনো নেতিবাচক বা নঞর্থক ভাষা ব্যবহার করা যায় না। যৌক্তিক সংজ্ঞার এ নিয়ম লঙ্ঘন করলে সংজ্ঞায় নঞর্থক সংজ্ঞা অনুপপত্তি ঘটে। দৃষ্টান্ত-১ এ বলা হয়েছে- 'ন্যায় তাকেই বলে যা অন্যায় নয়।' এখানে সংজ্ঞায় যৌক্তিক সংজ্ঞার চতুর্থ নিয়ম অমান্য করে নঞর্থক ভাষা ব্যবহার করা হয়েছে। এ কারণে দৃষ্টান্ত-১ এর সংজ্ঞায় নঞর্থক সংজ্ঞা অনুপপত্তি। ঘটেছে।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
দৃষ্টান্ত-১ এ যৌক্তিক সংজ্ঞার কোন ধরনের অনুপপত্তি ঘটেছে? ব্যাখ্যা করো।
উদ্দীপক
রংপুর সরকারি কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর