উদ্দীপকে সুজনের বক্তব্যে যৌক্তিক সংজ্ঞার কোন নিয়মটি লঙ্ঘন করা হয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে সুজনের বক্তব্যে যৌক্তিক সংজ্ঞার তৃতীয় নিয়ম লঙ্ঘন করা হয়েছে। কেননা, সুজন 'মানুষ' পদের সংজ্ঞায় সমার্থক বা প্রতিশব্দ ব্যবহার করেছে। একটি পদের সংজ্ঞা প্রদানের ক্ষেত্রে পদটির পূর্ণ জাত্যর্থকে স্পষ্ট ভাষায় প্রকাশ করতে হয়। সংজ্ঞার মাধ্যমে কোনো একটি পদের মূল বৈশিষ্ট্যকে চিহ্নিত করে প্রকাশ করা হয়। সংজ্ঞার ক্ষেত্রে কতকগুলো নিয়ম আবশ্যিকভাবে অনুসরণ করতে হয়। যৌক্তিক সংজ্ঞার তৃতীয় নিয়ম অনুযায়ী, সংজ্ঞায় সংজ্ঞেয় পদের সমার্থক বা প্রতিশব্দ ব্যবহার করা যাবে না। যদি যৌক্তিক সংজ্ঞার এ নিয়ম লঙ্ঘন করে কোনো পদের সংজ্ঞায় সমার্থক বা প্রতিশব্দ ব্যবহার করা হলে অনুপপত্তির সৃষ্টি হয়। যৌক্তিক সংজ্ঞার এই অনুপপত্তিকে চক্রক সংজ্ঞা অনুপপত্তি বলে। উদ্দীপকের সুজন তার বক্তব্যে মানুষকে মনুষ্য জাতীয় জীব হিসেবে অভিহিত করেছে। সুজন তার এই বক্তব্যে 'মানুষ' পদের সমার্থক শব্দ ব্যবহার করেছে। তাই তার বক্তব্যে যৌক্তিক সংজ্ঞার তৃতীয় নিয়ম লঙ্ঘন করা হয়েছে এবং এখানে চক্রক সংজ্ঞা অনুপপত্তি ঘটেছে।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে সুজনের বক্তব্যে যৌক্তিক সংজ্ঞার কোন নিয়মটি লঙ্ঘন করা হয়েছে…
উদ্দীপক
রংপুর সরকারি কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর