নয়ন ও সুমির প্রদত্ত সংজ্ঞার মধ্যে তুলনামূলক পার্থক্য বিশ্লেষণ করো।
উত্তর: নয়ন ও সুমির বক্তব্যে যথাক্রমে অতিব্যাপক সংজ্ঞা ও চক্রক সংজ্ঞার দৃষ্টান্ত পরিলক্ষিত হয়। নিচে উভয় সংজ্ঞার মধ্যে তুলনামূলক পার্থক্য বিশ্লেষণ করা হলো-কোনো পদের সংজ্ঞায় জাত্যর্থের কম গুণ উল্লেখ করা হলে সংজ্ঞাটি ত্রুটিপূর্ণ হবে। এরূপ ত্রুটিপূর্ণ সংজ্ঞাকে বলা হয় অতিব্যাপক সংজ্ঞা। উদ্দীপকের নয়ন 'মানুষ' পদের সংজ্ঞা দিতে গিয়ে বলেছে, 'মানুষ হলো জীব'। এখানে সে মানুষ পদের পূর্ণ জাত্যর্থ প্রকাশ করেনি। বরং তার বক্তব্যে 'বুদ্ধিবৃত্তি' গুণটি বাদ পড়েছে। তাই নয়নের বক্তব্যটি অতিব্যাপক সংজ্ঞা। অপরদিকে, কোনো পদের সংজ্ঞায় সমার্থক বা প্রতিশব্দ ব্যবহার করলে যে অনুপপত্তি ঘটে তা-ই চক্রক সংজ্ঞা। উদ্দীপকের সুমি বলেছে, মানুষ হলো মনুষ্য জাতীয় জীব। এখানে সে মানুষ সম্পর্কে নতুন কিছুই না বলে একই কথা ঘুরিয়ে বলেছে। এ কারণে তার বক্তব্যটি চক্রক সংজ্ঞার দৃষ্টান্ত।অতিব্যাপক সংজ্ঞায় মূল পদের জাত্যর্থ বা অপরিহার্য গুণের উল্লেখ কম থাকে। অন্যদিকে, চক্রক সংজ্ঞায় মূল পদের অপরিহার্য গুণ উল্লেখ করাই হয় না, বরং মূল পদের প্রতিশব্দ ব্যবহার করা হয় মাত্র।শেষে বলা যায়, অতিব্যাপক সংজ্ঞা ও চক্রক সংজ্ঞা উভয়ই ত্রুটিপূর্ণ। তবে উভয়ের ত্রুটির ধরন আলাদা। এ কারণেই উভয় সংজ্ঞার মধ্যে ভিন্নতা লক্ষ করা যায়।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
নয়ন ও সুমির প্রদত্ত সংজ্ঞার মধ্যে তুলনামূলক পার্থক্য বিশ্লেষণ করো।
উদ্দীপক
সিলেট সরকারি মহিলা কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর