১ম চিত্রে যৌক্তিক সংজ্ঞার কোন নিয়মের লঙ্ঘন ঘটেছে? ব্যাখ্যা করো।
উত্তর: ১ম চিত্রে যৌক্তিক সংজ্ঞার চতুর্থ নিয়মের লঙ্ঘন ঘটেছে।যৌক্তিক সংজ্ঞার চতুর্থ নিয়মানুসারে 'পদের সংজ্ঞায় সব সময় সদর্থক ভাষা ব্যবহার করতে হবে, নঞর্থক ভাষা ব্যবহার করা যাবে না।' এ নিয়ম লঙ্ঘন করে নঞর্থক সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটে। যেমন: 'আনন্দ হচ্ছে বেদনার অভাব'। এখানে 'আনন্দ' পদের সংজ্ঞায় 'বেদনার অভাব' নামক নেতিবাচক ভাষা ব্যবহার করা হয়েছে। ফলে নঞর্থক সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটেছে।একইভাবে ১ম চিত্রে বলা হয়েছে- সুখ হলো দুঃখের অভাব। অর্থাৎ এখানে সুখের সংজ্ঞায় 'দুঃখের অভাব' নামক নঞর্থক ভাষা ব্যবহার করা হয়েছে। যা যৌক্তিক সংজ্ঞার চতুর্থ নিয়মের লঙ্ঘন।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
১ম চিত্রে যৌক্তিক সংজ্ঞার কোন নিয়মের লঙ্ঘন ঘটেছে? ব্যাখ্যা করো।
উদ্দীপক
সিলেট সরকারি মহিলা কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর