উক্তি-১ ও উক্তি-২ কি একই নিয়মের লঙ্ঘন? বিশ্লেষণ করো।
উত্তর: হ্যাঁ, উক্তি-১ ও উক্তি-২ একই নিয়ম বা দ্বিতীয় নিয়মের লঙ্ঘন।যৌক্তিক সংজ্ঞার দ্বিতীয় নিয়মে বলা হয়েছে, কোনো পদের সংজ্ঞা সহজভাবে উপস্থাপন করতে হবে, কোনো রূপক বা দুর্বোধ্য ভাষা ব্যবহার করা যাবে না। সংজ্ঞার এ নিয়মটি লঙ্ঘন করলে দুটি অনুপপত্তি ঘটে। যথা: ১. রূপক সংজ্ঞাজনিত অনুপপত্তি (Fallacy of Figurative Definition) এবং ২. দুর্বোধ্য সংজ্ঞাজনিত অনুপপত্তি (Fallacy of Obscure Definition) ।কোনো পদের সংজ্ঞায় সহজ ও সুস্পষ্ট ভাষার পরিবর্তে রূপক ভাষা ব্যবহার করা হলে রূপক সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটে। যেমন: উক্তি-১ এ বর্ণিত, সিংহ হয় বনের রাজা। এখানে 'বনের রাজা' শব্দটি রূপক অর্থে ব্যবহার করা হয়েছে। ফলে রূপক সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটেছে। অন্যদিকে, কোনো পদের সংজ্ঞায় সহজ ভাষার পরিবর্তে দুর্বোধ্য ভাষা ব্যবহার করলে দুর্বোধ্য সংজ্ঞা অনুপপত্তি ঘটবে। যেমন- উক্তি-২ এ বর্ণিত, সংগীত হলো দুর্মূল্য কোলাহল। এ সংজ্ঞায় দুর্বোধ্য শব্দ ব্যবহার করায় দুর্বোধ্য অনুপপত্তি ঘটেছে।তাই বলা যায়, উক্তি-১ ও উক্তি-২ একই নিয়ম এবং এখানে দ্বিতীয় নিয়মের লঙ্ঘন হয়েছে।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
উক্তি-১ ও উক্তি-২ কি একই নিয়মের লঙ্ঘন? বিশ্লেষণ করো।
উদ্দীপক
সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ, চট্টগ্রাম · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর