উদ্দীপকে সুমির যৌক্তিক সংজ্ঞায় কোন ধরনের অনুপপত্তি ঘটেছে? ব্যাখ্যা করো।
উত্তর: সুমির বক্তব্যে চক্রক সংজ্ঞাজনিত অনুপত্তি ঘটেছে।চক্রক সংজ্ঞাজনিত অনুপপত্তি হলো এক প্রকার ভ্রান্ত সংজ্ঞা। যে সংজ্ঞায় সংজ্ঞেয় পদের সমার্থক শব্দ ব্যবহার করা হয়। এতে একই কথার পুনরুক্তি ঘটে মাত্র। যেমন: 'কুমার হয় অবিবাহিত ব্যক্তি'। এখানে কুমার ও অবিবাহিত ব্যক্তি মূলত একই কথা। তাই এটি একটি চক্রক সংজ্ঞার দৃষ্টান্ত। উদ্দীপকের সুমি 'মানুষ' পদের সংজ্ঞা দিতে গিয়ে বলে, মানুষ হলো মনুষ্য জাতীয় জীব। এখানে সে মানুষ পদের কোনো প্রয়োজনীয় গুণ উল্লেখ করেনি; বরং মানুষের প্রতিশব্দ ব্যবহার করেছে মাত্র। সুতরাং তার সংজ্ঞাটি ত্রুটিপূর্ণ। এরূপ ত্রুটিপূর্ণ সংজ্ঞাই হলো চক্রক সংজ্ঞা।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে সুমির যৌক্তিক সংজ্ঞায় কোন ধরনের অনুপপত্তি ঘটেছে? ব্যাখ্যা …
উদ্দীপক
সিলেট সরকারি মহিলা কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর