উদ্দীপকের ২য় ও ৩য় চিত্রে যে দুটি নিয়মের অনুপপত্তি ঘটেছে তাদের মধ্যকার আন্তঃসম্পর্ক বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের ২য় চিত্রে অব্যাপক সংজ্ঞাজনিত অনুপপত্তি এবং ৩য় চিত্রে অতিব্যাপক সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটেছে। নিচে এদের মধ্যকার আন্তঃসম্পর্ক বিশ্লেষণ করা হলো- যৌক্তিক সংজ্ঞায় অতিরিক্ত গুণটি যদি পদের বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ হয়, তাহলে সংজ্ঞাটি ভ্রান্ত হবে। এরূপ ভ্রান্ত সংজ্ঞাকে বলে অব্যাপক সংজ্ঞা। উদ্দীপকের ২য় চিত্রে বলা হয়েছে, 'মানুষ হয় বুদ্ধিবৃত্তিসম্পন্ন শিক্ষিত 'প্রাণী'। এখানে 'শিক্ষিত' গুণটি মানুষ পদের বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। তাই এটি অব্যাপক সংজ্ঞাজনিত অনুপপত্তির দৃষ্টান্ত। অন্যদিকে, সংজ্ঞায় যদি পদের যথার্থ জাত্যর্থ থেকে কম গুণের উল্লেখ থাকে, তাহলে সংজ্ঞাটি ভ্রান্ত হবে। যা হলো অতিব্যাপক সংজ্ঞা। উদ্দীপকের ৩য় চিত্রে বলা হয়েছে, 'মানুষ হয় প্রাণী'। এখানে 'মানুষ' পদের বুদ্ধিবৃত্তি গুণটি বাদ পড়েছে। ফলে অতিব্যাপক সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটেছে। তবে উভয় সংজ্ঞার সাথে সাদৃশ্যমূলক সম্পর্ক রয়েছে। কারণ অব্যাপক সংজ্ঞা এবং অতিব্যাপক সংজ্ঞা উভয়ই ভ্রান্ত সংজ্ঞা। উভয় ক্ষেত্রেই যৌক্তিক সংজ্ঞার প্রথম ও পঞ্চম নিয়ম অনুসরণ করা হয় না।তাই বলা যায়, পদের জাত্যর্থ কম বা বেশি উল্লেখ করার কারণে অতিব্যাপক সংজ্ঞা বা অব্যাপক সংজ্ঞার সৃষ্টি। এরূপ কারণে উভয় সংজ্ঞার মধ্যে ভিন্নতাও বিদ্যমান।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের ২য় ও ৩য় চিত্রে যে দুটি নিয়মের অনুপপত্তি ঘটেছে তাদের মধ্যক…
উদ্দীপক
সিলেট সরকারি মহিলা কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর