যৌক্তিক সংজ্ঞার নিয়মের আলোকে দৃশ্যকল্প-১ ও দৃশ্যকল্প-২ এর তুলনামূলক আলোচনা করো।
উত্তর: উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ 'মানুষ পদের সংজ্ঞায় অব্যাপক সংজ্ঞাজনিত অপপত্তি ঘটেছে এবং দৃশ্যকল্প-২ এ মানুষ পদের সংজ্ঞায় অতিব্যাপক সংজ্ঞাজনিত অনপপত্তি ঘটেছে। নিম্নে এদের তুলনামূলক আলোচনা করা হলো- দৃশ্যকল্প-১ এবং দৃশ্যকল্প-২ এ উভয় সংজ্ঞায় যৌক্তিক সংজ্ঞার একই নিয়ম লঙ্ঘন করা হয়েছে। এ নিয়মটি হলো- "যে পদের সংজ্ঞা দিতে হবে সেই পদের সম্পূর্ণ জাত্যর্থ উল্লেখ করতে হবে; তার চেয়ে বেশিও নয়, কমও নয়।" সংজ্ঞার এ নিয়ম অনুযায়ী পদের সম্পূর্ণ জাত্যর্থ থেকে বেশি গুণের উল্লেখ করলেও সংজ্ঞা ভ্রান্ত হবে আবার কম গুণের উল্লেখ করলেও সংজ্ঞা ভ্রান্ত হবে। দৃশ্যকল্প-১ এ মানুষ পদের সংজ্ঞায় বলা হয়েছে- 'মানুষ হয় শিক্ষিত জীব।' এ সংজ্ঞায় মানুষের জাত্যর্থ থেকে অতিরিক্ত 'শিক্ষিত' গুণটি উল্লেখ করা হয়েছে। এ অতিরিক্ত গুণটি হলো মানুষের বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। ফলে সংজ্ঞাটি ভ্রান্ত হয়েছে। এরুপ ভ্রান্ত সংজ্ঞার নাম অব্যাপক সংজ্ঞা এবং দৃশ্যকল্প-২ এ মানুষ পদের সংজ্ঞায় বলা হয়েছে- 'মানুষ হয় জীব।' এ সংজ্ঞায় মানুষের সম্পূর্ণ জাত্যর্থ থেকে কম গুণের উল্লেখ করা হয়েছে বিধায় সমস্ত জীব শ্রেণি মানুষ জাতির অন্তর্ভুক্ত হয়ে গেছে। ফলে সংজ্ঞা ভ্রান্ত হয়েছে। এরুপ ভ্রান্ত সংজ্ঞার নাম অতিব্যাপক সংজ্ঞা। তবে উভয়ই ভ্রান্ত সংজ্ঞা হলেও এদের মধ্যে পার্থক্য আছে। যেমন অব্যাপক সংজ্ঞায় পদের সম্পূর্ণ জাত্যর্থ থেকে অতিরিক্ত গুণ বিচ্ছেদ্য অবান্তর লক্ষণকে উল্লেখ করা হয়। কিন্তু অতিব্যাপক সংজ্ঞায় পদের সম্পূর্ণ জাত্যর্থ থেকে কম গুণের উল্লেখ করা হয়।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
যৌক্তিক সংজ্ঞার নিয়মের আলোকে দৃশ্যকল্প-১ ও দৃশ্যকল্প-২ এর তুলনামূলক…
উদ্দীপক
রাজশাহী সরকারি মহিলা কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর