শেয়ারFacebookWhatsApp

দৃশ্যকল্প-২ এবং দৃশ্যকল্প-৩ এ ইঙ্গিতকৃত বিষয়ের মধ্যে পার্থক্য করো।

উত্তর: উদ্দীপকের দৃশ্যকল্প-২ এর ইঙ্গিতকৃত বিষয়টি একটি যথার্থ যৌক্তিক সংজ্ঞা। অপরপক্ষে দৃশ্যকল্প-৩ এর ইঙ্গিতকৃত বিষয়টি বর্ণনা। নিচে যৌক্তিক সংজ্ঞার সাথে বর্ণনার পার্থক্য নির্ণয় করা হলো-কোনো পদের পূর্ণ জাত্যর্থ উল্লেখের মাধ্যমে পদটিকে সহজ, সরল ও স্পষ্টভাবে প্রকাশ করাকে যৌক্তিক সংজ্ঞা বলে। দৃশ্যকল্প-২ এ বর্ণিত 'মানুষ হয় বুদ্ধিবৃত্তিসম্পন্ন জীব।' এখানে 'মানুষ' পদের পূর্ণ জাত্যর্থ হিসেবে 'জীববৃত্তি' ও 'বুদ্ধিবৃত্তি' উল্লেখ করার মাধ্যমে সংজ্ঞা দেওয়া হয়েছে। অন্যদিকে, বর্ণনার ক্ষেত্রে পদের পূর্ণ জাত্যর্থ বা অপরিহার্য অর্থ উল্লেখ করা হয় না, উপলক্ষণ ও অবান্তর লক্ষণ উল্লেখ করার মাধ্যমে নিছক বিবৃতি দেওয়া হয়। দৃশ্যকল্প-৩ এ বর্ণিত, 'বাঘ হলো বন্যপ্রাণী। অনেকটাই বিড়ালের মতো তবে আকারে অনেক বড়।' এটি বাঘ সম্পর্কে নিছক বিবৃতি। এ কারণে এটি বর্ণনা হিসেবে বিবেচিত।যৌক্তিক সংজ্ঞা একটি বৈজ্ঞানিক প্রক্রিয়া। যার সুনির্দিষ্ট পাঁচটি নিয়ম রয়েছে। কোনো পদের সংজ্ঞা প্রদানের ক্ষেত্রে সেসব নিয়ম অনুসরণ করতে হয়। এ কারণে প্রতিটি পদের যৌক্তিক সংজ্ঞা হয় নির্ধারিত ও সুস্পষ্ট। পক্ষান্তরে, বর্ণনা একটি লৌকিক প্রক্রিয়া। যার ক্ষেত্রে সুনির্ধারিত কোনো নিয়ম নেই। এ কারণে বর্ণনার মাধ্যমে ব্যক্তির নিজস্ব ধারণা প্রকাশ পায়। সামগ্রিক আলোচনার প্রেক্ষিতে বলা যায়, যৌক্তিক সংজ্ঞা ও বর্ণনা দু'টি ভিন্ন বিষয়। তবে ব্যবহারিক জীবনে আমরা যেরূপ বিবৃতি প্রদান করি, তা বর্ণনা হিসেবেই অধিক পরিচিত।

HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 2nd Paper · সৃজনশীল

দৃশ্যকল্প-২ এবং দৃশ্যকল্প-৩ এ ইঙ্গিতকৃত বিষয়ের মধ্যে পার্থক্য করো।

উদ্দীপক

দৃশ্যকল্প-১: মানুষ হয় সৃষ্টির মুকুট।দৃশ্যকল্প-২: মানুষ হয় বুদ্ধিবৃত্তিসম্পন্ন জীব।দৃশ্যকল্প-৩: বাঘ হলো বন্যপ্রাণী। অনেকটাই বিড়ালের মতো তবে আকারে অনেক বড়।

রাজশাহী সরকারি মহিলা কলেজ · 2025

উত্তর

যৌক্তিক সংজ্ঞায় পদের পূর্ণ জাত্যর্থের পরিবর্তে জাত্যর্থের অতিরিক্ত কোনো গুণের উল্লেখ করা হলে সে সংজ্ঞাকে বলে বাহুল্য সংজ্ঞা।

উত্তর

সংজ্ঞায় আংশিক জাত্যর্থ উল্লেখ করলে অতিব্যাপক সংজ্ঞা অনুপপত্তি ঘটে। যৌক্তিক সংজ্ঞার প্রথম নিয়ম অনুযায়ী একটি পদের সংজ্ঞায় পূর্ণ জাত্যর্থ উল্লেখ করতে হবে, পূর্ণ জাত্যর্থের কম বা বেশি উল্লেখ করা যাবে না। সংজ্ঞার এই নিয়ম লঙ্ঘন করে কোনো পদের সংজ্ঞায় আংশিক জাত্যর্থ উল্লেখ করলে সংজ্ঞাটি এটিপূর্ণ হয়। যৌক্তিক সংজ্ঞার এই ত্রুটিকে অতিব্যপক সংজ্ঞা অনুপপত্তি বলে।

উত্তর

দৃশ্যকল্প-১ এ ইঙ্গিতকৃত দৃষ্টান্তটি হলো রূপক সংজ্ঞা।যৌক্তিক সংজ্ঞার দ্বিতীয় নিয়ম আনুসারে, 'কোনো পদের সংজ্ঞায় সংজ্ঞেয় পদ থেকে সংজ্ঞার্থ পদকে অধিক স্পষ্ট হতে হবে। এ কারণে সংজ্ঞার্থ, পদে কোনো রূপক বা দুর্বোধ্য ভাষা ব্যবহার করা যাবে না।' এ নিয়মটি লঙ্ঘন করে কোনো পদের সংজ্ঞায় রূপক ভাষা ব্যবহার করা হলে সংজ্ঞাটি ত্রুটিপূর্ণ হবে। এই ত্রুটিপূর্ণ সংজ্ঞা হলো রূপক সংজ্ঞাজনিত অনুপপত্তি।উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ বলা হয়েছে, মানুষ হয় সৃষ্টির মুকুট। এখানে মানুষকে সৃষ্টির সেরা জীব বোঝাতে 'সৃষ্টির মুকুট' নামক রূপকের আশ্রয় নেওয়া হয়েছে। যা সুস্পষ্টই সংজ্ঞার নিয়ম বিরুদ্ধ। তাই দৃশ্যকল্প-১ এ ইঙ্গিতকৃত সংজ্ঞাটি রূপক সংজ্ঞাজনিত অনুপপত্তি।

উত্তর

উদ্দীপকের দৃশ্যকল্প-২ এর ইঙ্গিতকৃত বিষয়টি একটি যথার্থ যৌক্তিক সংজ্ঞা। অপরপক্ষে দৃশ্যকল্প-৩ এর ইঙ্গিতকৃত বিষয়টি বর্ণনা। নিচে যৌক্তিক সংজ্ঞার সাথে বর্ণনার পার্থক্য নির্ণয় করা হলো-কোনো পদের পূর্ণ জাত্যর্থ উল্লেখের মাধ্যমে পদটিকে সহজ, সরল ও স্পষ্টভাবে প্রকাশ করাকে যৌক্তিক সংজ্ঞা বলে। দৃশ্যকল্প-২ এ বর্ণিত 'মানুষ হয় বুদ্ধিবৃত্তিসম্পন্ন জীব।' এখানে 'মানুষ' পদের পূর্ণ জাত্যর্থ হিসেবে 'জীববৃত্তি' ও 'বুদ্ধিবৃত্তি' উল্লেখ করার মাধ্যমে সংজ্ঞা দেওয়া হয়েছে। অন্যদিকে, বর্ণনার ক্ষেত্রে পদের পূর্ণ জাত্যর্থ বা অপরিহার্য অর্থ উল্লেখ করা হয় না, উপলক্ষণ ও অবান্তর লক্ষণ উল্লেখ করার মাধ্যমে নিছক বিবৃতি দেওয়া হয়। দৃশ্যকল্প-৩ এ বর্ণিত, 'বাঘ হলো বন্যপ্রাণী। অনেকটাই বিড়ালের মতো তবে আকারে অনেক বড়।' এটি বাঘ সম্পর্কে নিছক বিবৃতি। এ কারণে এটি বর্ণনা হিসেবে বিবেচিত।যৌক্তিক সংজ্ঞা একটি বৈজ্ঞানিক প্রক্রিয়া। যার সুনির্দিষ্ট পাঁচটি নিয়ম রয়েছে। কোনো পদের সংজ্ঞা প্রদানের ক্ষেত্রে সেসব নিয়ম অনুসরণ করতে হয়। এ কারণে প্রতিটি পদের যৌক্তিক সংজ্ঞা হয় নির্ধারিত ও সুস্পষ্ট। পক্ষান্তরে, বর্ণনা একটি লৌকিক প্রক্রিয়া। যার ক্ষেত্রে সুনির্ধারিত কোনো নিয়ম নেই। এ কারণে বর্ণনার মাধ্যমে ব্যক্তির নিজস্ব ধারণা প্রকাশ পায়। সামগ্রিক আলোচনার প্রেক্ষিতে বলা যায়, যৌক্তিক সংজ্ঞা ও বর্ণনা দু'টি ভিন্ন বিষয়। তবে ব্যবহারিক জীবনে আমরা যেরূপ বিবৃতি প্রদান করি, তা বর্ণনা হিসেবেই অধিক পরিচিত।
HSCLogic 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.অন্বয়ী পদ্ধতি হলো-
i. পরীক্ষণের পদ্ধতি
ii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারের পদ্ধতিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • i ও ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q.কামাল কীসের ওপর ভিত্তি করে জামালের উক্তির ভিন্নতা পোষণ করল?

Dinajpur · 2017

  • অভিজ্ঞতা
  • পরীক্ষণ
  • প্রকল্প
  • কার্যকারণ নীতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q. উদ্দীপকে জামাল কোন ধরনের আরোহের নির্দেশ করেছে?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • ঘটনা সংযোজন
  • পূর্ণাঙ্গ আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.প্রকল্প হলো-
i.আনুমানিক ধারণা
ii. নিশ্চিত ধারণা
iii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?

Dinajpur · 2017

  • Project
  • Variable
  • Hypothesis
  • Case Study

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কোনটি আরোহের প্রাণ?

Dinajpur · 2017

  • পর্যবেক্ষণ
  • অভিজ্ঞতা
  • সার্বিক যুক্তিবাক্য
  • আরোহমূলক লম্ফ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?

Dinajpur · 2017

  • পূর্ণ গণনামূলক আরোহ
  • অপূর্ণ গণনামূলক আরোহ
  • ছোট থেকে বড় গণনা
  • বড় থেকে ছোট গণনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহের দৃষ্টান্ত?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • সাদৃশ্যানুমান
  • অপ্রকৃত আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?
i. অবরোহমূলক অনুমান
ii. সাধু সাদৃশ্যমূলক অনুমান
iii. অসাধু সাদৃশ্যমূলক অনুমাননিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • iii
  • i ও iii
  • ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q.মলি ফলগুলোকে ভাগ করার কারণে যে অনুপপত্তি ঘটেছে তা হলো
i. অঙ্গগত বিভাগ অনুপপত্তি
ii. সংকর বিভাগ অনুপপত্তিiii গুণগত বিভাগ অনুপপত্তিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q. মলি যৌক্তিক বিভাগের ক্ষেত্রে একই সময় কয়টি মূলনীতির ভিত্তিতে ফলগুলোকে ভাগ করেছে?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.যৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

Dinajpur · 2017

  • একটি
  • দুইটি
  • তিনটি
  • চারটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

অন্বয়ী পদ্ধতি হলো-i. পরীক্ষণের পদ্ধতিii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালপ্রকল্প হলো-i.আনুমানিক ধারণাii. নিশ্চিত ধারণাiii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?কোনটি আরোহের প্রাণ?অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহেমানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এননিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনযৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।