উক্তি-১ এ যৌক্তিক সংজ্ঞায় কোন নিয়মটি লঙ্ঘিত হয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: উক্তি-১ এ যৌক্তিক সংজ্ঞার দ্বিতীয় নিয়মটি লঙ্ঘিত হয়েছে। যৌক্তিক সংজ্ঞার দ্বিতীয় নিয়মানুসারে, যে পদের সংজ্ঞা নির্দেশ করা হয় সংজ্ঞাটা সে পদ অপেক্ষা স্পষ্টতর হবে, সংজ্ঞাটা রূপকের মাধ্যমে বা 'দুর্বোধ্য ভাষায় ব্যক্ত করা যাবে না। এ নিয়ম লঙ্ঘন করলে রূপক বা দুর্বোধ্য সংজ্ঞা অনুপপত্তি (Fallacy of Figurative or Obscure Definition) ঘটে। উক্তি-১' এ বর্ণিত, সিংহ হয় বনের রাজা। এটা হলো একটা রূপক সংজ্ঞা। কারণ এখানে 'সিংহ' পদের সংজ্ঞা দিতে গিয়ে 'বনের রাজা' নামক রূপক শব্দ ব্যবহার করা হয়েছে। তাই এখানে রূপক সংজ্ঞা অনুপপত্তি ঘটেছে। কারণ কোনো পদের সংজ্ঞায় রূপক শব্দ ব্যবহার করা হলে রূপক সংজ্ঞা নামক অনুপপত্তি ঘটবে। এ কারণে বলা যায়, উক্তি-১ এ যৌক্তিক সংজ্ঞার দ্বিতীয় নিয়মটি লঙ্ঘিত হয়েছে।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
উক্তি-১ এ যৌক্তিক সংজ্ঞায় কোন নিয়মটি লঙ্ঘিত হয়েছে? ব্যাখ্যা করো।
উদ্দীপক
সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ, চট্টগ্রাম · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর