রোদেলার বক্তব্যে পাঠ্যপুস্তকের কোন বিষয়টি প্রকাশিত হয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: রোদেলার বক্তব্যে পাঠ্যপুস্তকের বর্ণনার বিষয়টি প্রকাশিত হয়েছে। কোনো পদের উপলক্ষণ বা অবান্তর লক্ষণ অথবা জাত্যর্থের অংশবিশেষ একসাথে উল্লেখ করার প্রক্রিয়া হলো বর্ণনা। বর্ণনায় পদের পূর্ণ জাত্যর্থ উল্লেখ না করে শুধু বিবৃতি দেওয়া হয়। যেমন- গ্রিক যুক্তিবিদ প্লেটো মানুষকে বর্ণনা করেছেন 'পাখাবিহীন দ্বিপদ জীব' হিসেবে। বস্তুত বর্ণনায় কখনো কখনো বর্ণিত পদের উপলক্ষণ ও অবান্তর লক্ষণের সাথে জাত্যর্থের অংশবিশেষও ব্যক্ত করা হয়। উদ্দীপকে বর্ণিত ঘটনায় রোদেলা বলে, 'মানুষ হলো এমন জীব যার দুটি পা, দুটি হাত আছে; সে কথা বলে, হাসে, কাঁদে এবং তার মনুষ্যত্ববোধ আছে।' রোদেলা 'মানুষ' পদের নিছক বিবৃতি দিয়েছে, পূর্ণ জাত্যর্থ বা অপরিহার্য গুণ উল্লেখ করেনি। এ কারণে তার বক্তব্য বর্ণনা হিসেবে পরিগণিত।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
রোদেলার বক্তব্যে পাঠ্যপুস্তকের কোন বিষয়টি প্রকাশিত হয়েছে? ব্যাখ্যা …
উদ্দীপক
সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ, চট্টগ্রাম · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর