দৃষ্টান্ত-২ এবং ৩ এর মধ্যে কোনটি বাহুল্যজনিত অনুপপত্তি? বিশ্লেষণ করো।
উত্তর: দৃষ্টান্ত-২ এবং দৃষ্টান্ত ৩ এর মধ্যে দৃষ্টান্ত-২ হলো বাহুল্যজনিত অনুপপত্তি। কোনো পদের সংজ্ঞায় যদি পদটির প্রকৃত জাত্যর্থ থেকে অতিরিক্ত গুণের উল্লেখ থাকে এবং সে অতিরিক্ত গুণটুকু যদি ঐ পদের উপলক্ষণ হয়, তাহলে সংজ্ঞাটি ভ্রান্ত হবে। এরূপ ভ্রান্ত সংজ্ঞার নাম বাহুল্য সংজ্ঞা। যেমন- দৃষ্টান্ত-২ এ বর্ণিত, “মানুষ হয় বুদ্ধিবৃত্তিসম্পন্ন চিন্তাশীল প্রাণী।” এখানে অতিরিক্ত 'চিন্তাশীল' গুণটি মানুষ পদের উপলক্ষণ, জাত্যর্থ নয়। এ কারণেই সংজ্ঞাটিতে বাহুল্য সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটেছে। অন্যদিকে, দৃষ্টান্ত-৩ এ দুর্বোধ্য ও জটিল ভাষা ব্যবহার করে 'ভাস্কর্য' পদের সংজ্ঞা দেওয়া হয়েছে। এ কারণে এটি দুর্বোধ্য সংজ্ঞার দৃষ্টান্ত। কারণ কোনো পদের সংজ্ঞায় সহজ-সরল ভাষার পরিবর্তে দুর্বোধ্য ও জটিল ভাষা ব্যবহার করলে যে অনুপপত্তি ঘটে তাই দুর্বোধ্য সংজ্ঞাজনিত অনুপপত্তি। পরিশেষে বলা যায়, সংজ্ঞায় অতিরিক্ত গুণ হিসেবে উপলক্ষণ উল্লেখ করলে বাহুল্যজনিত অনুপপত্তি ঘটে। দৃষ্টান্ত-২ এ মানুষ পদের সংজ্ঞায় উপলক্ষণ হিসেবে 'চিন্তাশীল' শব্দ ব্যবহার করা হয়েছে। এ কারণে দৃষ্টান্ত-২ এবং দৃষ্টান্ত ৩ এর মধ্যে দৃষ্টান্ত-২ এ বাহুল্যজনিত অনুপপত্তি ঘটেছে।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
দৃষ্টান্ত-২ এবং ৩ এর মধ্যে কোনটি বাহুল্যজনিত অনুপপত্তি? বিশ্লেষণ করো।
উদ্দীপক
সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ, বরিশাল · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর