শেয়ারFacebookWhatsApp

দৃষ্টান্ত-১ এ যৌক্তিক সংজ্ঞার কোন ধরনের অনুপপত্তি ঘটেছে? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকের দৃষ্টান্ত-১ এ নঞর্থক সংজ্ঞা অনুপপত্তি ঘটেছে। কেননা এখানে সদর্থক ভাষার পরিবর্তে নঞর্থক ভাষা ব্যবহার করা হয়েছে। কোনো পদের জাত্যর্থের পূর্ণ বিবৃতিকে যৌক্তিক সংজ্ঞা বলে। যৌক্তিক সংজ্ঞার মাধ্যমে একটি পদকে স্পষ্টভাবে প্রকাশ করা হয়। তাই কোনো পদের সংজ্ঞা প্রদানের ক্ষেত্রে কতকগুলো নিয়ম অনুসরণ করতে হয়। যৌক্তিক সংজ্ঞার চতুর্থ নিয়ম হলো পদের সংজ্ঞা সব ক্ষেত্রে সদর্থক বা ইতিবাচক হতে হবে, কোনো অবস্থাতেই নঞর্থক বা নেতিবাচক হতে পারবে না। নেতিবাচক ভাষা ব্যবহারের মাধ্যমে কোনো পদের সংজ্ঞা প্রদান করা হলে পদের তাৎপর্য প্রকাশ করা সম্ভব হয় না। যার ফলে নঞর্থক সংজ্ঞা নামক অনুপপত্তি ঘটে। উদ্দীপকের দৃষ্টান্ত-১ এ দেখানো হয়েছে, "অজ্ঞানতা হলো জ্ঞানের অভাব।" এ বাক্যে অজ্ঞানতার কোনো বৈশিষ্ট্য প্রকাশ করা সম্ভব হয়নি বলে পদের অর্থও সুস্পষ্ট হয়নি। তাই পদটিতে নঞর্থক বা নেতিবাচক সংজ্ঞা অনুপপত্তি ঘটেছে। অর্থাৎ যৌক্তিক সংজ্ঞার নিয়ম লঙ্ঘন করে সংজ্ঞার নঞর্থক বা নেতিবাচক ভাষা ব্যবহার করার ফলে দৃষ্টান্ত-১ এ যৌক্তিক সংজ্ঞার নঞর্থক সংজ্ঞা অনুপপত্তি ঘটেছে।

HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 2nd Paper · সৃজনশীল

দৃষ্টান্ত-১ এ যৌক্তিক সংজ্ঞার কোন ধরনের অনুপপত্তি ঘটেছে? ব্যাখ্যা কর।

উদ্দীপক

দৃষ্টান্ত-১: "অজ্ঞানতা হলো জ্ঞানের অভাব।" দৃষ্টান্ত-২ : "শৈশব হলো জীবনের প্রভাতকাল।"

Dhaka · 2025

উত্তর

কে কোনো একটি পদের পূর্ণ জাত্যর্থ উল্লেখের মাধ্যমে পদটিকে সহজ, সরল, স্পষ্ট ও বোধগম্য ভাষায় প্রকাশ করাই হলো যৌক্তিক সংজ্ঞা।

উত্তর

বৃহত্তম জাতির আসন্নতম জাতি নেই বিধায় সংজ্ঞা দেওয়া যায় না। কোনো পদের সংজ্ঞা প্রদানের সময় পদটির আসন্নতম বা নিকটতম জাতি এবং বিভেদক লক্ষণের উল্লেখ করতে হয়। বৃহত্তম জাতি হলো সর্বোচ্চ জাতি। বৃহত্তম জাতির কোনো আসন্নতম জাতি নেই। যেহেতু বৃহত্তম জাতির কোনো আসন্নতম জাতি বা নিকটতম জাতি নেই, তাই বৃহত্তম জাতির সংজ্ঞা দেওয়া যায় না।

উত্তর

উদ্দীপকের দৃষ্টান্ত-১ এ নঞর্থক সংজ্ঞা অনুপপত্তি ঘটেছে। কেননা এখানে সদর্থক ভাষার পরিবর্তে নঞর্থক ভাষা ব্যবহার করা হয়েছে। কোনো পদের জাত্যর্থের পূর্ণ বিবৃতিকে যৌক্তিক সংজ্ঞা বলে। যৌক্তিক সংজ্ঞার মাধ্যমে একটি পদকে স্পষ্টভাবে প্রকাশ করা হয়। তাই কোনো পদের সংজ্ঞা প্রদানের ক্ষেত্রে কতকগুলো নিয়ম অনুসরণ করতে হয়। যৌক্তিক সংজ্ঞার চতুর্থ নিয়ম হলো পদের সংজ্ঞা সব ক্ষেত্রে সদর্থক বা ইতিবাচক হতে হবে, কোনো অবস্থাতেই নঞর্থক বা নেতিবাচক হতে পারবে না। নেতিবাচক ভাষা ব্যবহারের মাধ্যমে কোনো পদের সংজ্ঞা প্রদান করা হলে পদের তাৎপর্য প্রকাশ করা সম্ভব হয় না। যার ফলে নঞর্থক সংজ্ঞা নামক অনুপপত্তি ঘটে। উদ্দীপকের দৃষ্টান্ত-১ এ দেখানো হয়েছে, "অজ্ঞানতা হলো জ্ঞানের অভাব।" এ বাক্যে অজ্ঞানতার কোনো বৈশিষ্ট্য প্রকাশ করা সম্ভব হয়নি বলে পদের অর্থও সুস্পষ্ট হয়নি। তাই পদটিতে নঞর্থক বা নেতিবাচক সংজ্ঞা অনুপপত্তি ঘটেছে। অর্থাৎ যৌক্তিক সংজ্ঞার নিয়ম লঙ্ঘন করে সংজ্ঞার নঞর্থক বা নেতিবাচক ভাষা ব্যবহার করার ফলে দৃষ্টান্ত-১ এ যৌক্তিক সংজ্ঞার নঞর্থক সংজ্ঞা অনুপপত্তি ঘটেছে।

উত্তর

উদ্দীপকের দৃষ্টান্ত-১ এর মাধ্যমে নঞর্থক সংজ্ঞা এবং দৃষ্টান্ত-২ এর মাধ্যমে রূপক সংজ্ঞা অনুপপত্তি ঘটেছে। কেননা কোনো দৃষ্টান্তেই যৌক্তিক সংজ্ঞার নিয়ম অনুসরণ করা হয়নি। যৌক্তিক সংজ্ঞা যুক্তিবিদ্যার একটি অপরিহার্য অংশ। কেননা যৌক্তিক সংজ্ঞায় পদের জাত্যর্থকে সুস্পষ্টভাবে প্রকাশ করা হয়। তাই সংজ্ঞার ক্ষেত্রে কতকগুলো নিয়ম আবশ্যিকভাবে অনুসরণ করতে হয়। যৌক্তিক সংজ্ঞার চতুর্থ নিয়ম অনুসারে পদের সংজ্ঞা সব ক্ষেত্রে সদর্থক বা ইতিবাচক হতে হবে, কোনো অবস্থাতেই নেতিবাচক বা মঞর্থক ভাষা ব্যবহার করা যাবে না। যৌক্তিক সংজ্ঞার এ নিয়ম লঙ্ঘন করে কোনো সংজ্ঞায় যদি নেতিবাচক ভাষা ব্যবহার করা হয় তাহলে নঞর্থক সংজ্ঞা অনুপপত্তি ঘটে। উদ্দীপকের দৃষ্টান্ত-১ এ অজ্ঞানতাকে জ্ঞানের অভাব বলে সংজ্ঞায়িত করা হয়েছে, যা যৌক্তিক সংজ্ঞার নিয়মবিরোধী। তাই সংজ্ঞাটিতে নঞর্থক সংজ্ঞা অনুপপত্তি ঘটেছে। অপরদিকে, দৃষ্টান্ত-২ এ "শৈশব হলো জীবনের প্রভাতকাল।" এখানে যৌক্তিক সংজ্ঞার নিয়ম লঙ্ঘন করে রূপক ভাষা ব্যবহার করা হয়েছে। যৌক্তিক সংজ্ঞার নিয়ম অনুযায়ী কোনো পদের সংজ্ঞায় রূপক বা দুর্বোধ্য ভাষা ব্যবহার করা যাবে না। কেননা রূপক ভাষা ব্যবহার - করলে পদের অর্থ স্পষ্ট হয় না। তাই কোনো সংজ্ঞায় রূপক ভাষা ব্যবহার করে সংজ্ঞা প্রদান করলে সংজ্ঞাটি ত্রুটিপূর্ণ হয় এবং রূপক সংজ্ঞা অনুপপত্তি ঘটে। উদ্দীপকের দৃষ্টান্ত-২ এ উল্লিখিত সংজ্ঞাটিতেও রূপক ভাষা ব্যবহার করার কারণে সংজ্ঞাটিতে রূপক সংজ্ঞা অনুপপত্তি ঘটেছে। পরিশেষে বলা যায়, উদ্দীপকের দৃষ্টান্ত-১ ও দৃষ্টান্ত-২ উভয়ই ত্রুটিপূর্ণ সংজ্ঞা। উভয় সংজ্ঞার ক্ষেত্রেই যৌক্তিক সংজ্ঞার নিয়ম অনুসরণ করা হয়নি। তাই সংজ্ঞাতে অনুপপত্তি ঘটেছে।
HSCLogic 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.অন্বয়ী পদ্ধতি হলো-
i. পরীক্ষণের পদ্ধতি
ii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারের পদ্ধতিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • i ও ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q.কামাল কীসের ওপর ভিত্তি করে জামালের উক্তির ভিন্নতা পোষণ করল?

Dinajpur · 2017

  • অভিজ্ঞতা
  • পরীক্ষণ
  • প্রকল্প
  • কার্যকারণ নীতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q. উদ্দীপকে জামাল কোন ধরনের আরোহের নির্দেশ করেছে?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • ঘটনা সংযোজন
  • পূর্ণাঙ্গ আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.প্রকল্প হলো-
i.আনুমানিক ধারণা
ii. নিশ্চিত ধারণা
iii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?

Dinajpur · 2017

  • Project
  • Variable
  • Hypothesis
  • Case Study

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কোনটি আরোহের প্রাণ?

Dinajpur · 2017

  • পর্যবেক্ষণ
  • অভিজ্ঞতা
  • সার্বিক যুক্তিবাক্য
  • আরোহমূলক লম্ফ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?

Dinajpur · 2017

  • পূর্ণ গণনামূলক আরোহ
  • অপূর্ণ গণনামূলক আরোহ
  • ছোট থেকে বড় গণনা
  • বড় থেকে ছোট গণনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহের দৃষ্টান্ত?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • সাদৃশ্যানুমান
  • অপ্রকৃত আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?
i. অবরোহমূলক অনুমান
ii. সাধু সাদৃশ্যমূলক অনুমান
iii. অসাধু সাদৃশ্যমূলক অনুমাননিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • iii
  • i ও iii
  • ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q.মলি ফলগুলোকে ভাগ করার কারণে যে অনুপপত্তি ঘটেছে তা হলো
i. অঙ্গগত বিভাগ অনুপপত্তি
ii. সংকর বিভাগ অনুপপত্তিiii গুণগত বিভাগ অনুপপত্তিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q. মলি যৌক্তিক বিভাগের ক্ষেত্রে একই সময় কয়টি মূলনীতির ভিত্তিতে ফলগুলোকে ভাগ করেছে?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.যৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

Dinajpur · 2017

  • একটি
  • দুইটি
  • তিনটি
  • চারটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

অন্বয়ী পদ্ধতি হলো-i. পরীক্ষণের পদ্ধতিii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালপ্রকল্প হলো-i.আনুমানিক ধারণাii. নিশ্চিত ধারণাiii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?কোনটি আরোহের প্রাণ?অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহেমানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এননিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনযৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।