শেয়ারFacebookWhatsApp

দৃশ্যকল্প-১ এ কোন নিয়মের লঙ্ঘন ঘটেছে? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ যৌক্তিক সংজ্ঞার তৃতীয় নিয়ম লঙ্ঘন করা হয়েছে। কেননা এখানে সংজ্ঞায় মূল পদের সমার্থক শব্দের উল্লেখ করা হয়েছে। কোনো পদের পূর্ণ জাত্যর্থের সুস্পষ্ট বিবৃতিকে যৌক্তিক সংজ্ঞা বলে। কোনো পদের যৌক্তিক সংজ্ঞা প্রদানের জন্য কতকগুলো সুনির্দিষ্ট নিয়ম অনুসরণ করতে হয়। এ নিয়মগুলো অনুসরণ না করলে যৌক্তিক সংজ্ঞা ত্রুটিপূর্ণ হয় এবং অনুপপত্তি ঘটে। উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ বিচারকের সংজ্ঞায় উল্লেখ করা হয়েছে, "যে আইনজ্ঞ বিচার ক্ষমতা ব্যবহার করেন, তিনি বিচারক।" সংজ্ঞাটিতে যৌক্তিক সংজ্ঞার তৃতীয় নিয়ম লঙ্ঘন করা হয়েছে। যৌক্তিক সংজ্ঞার তৃতীয় নিয়ম অনুযায়ী, যে পদের সংজ্ঞা দেওয়া হবে সংজ্ঞায় সেই পদ বা তার সমার্থক শব্দ ব্যবহার করা যাবে না। সংজ্ঞায় যদি সংজ্ঞেয় পদের সমার্থক শব্দ ব্যবহার করা হয় তাহলে পদের অর্থ অস্পষ্টই থেকে যায়। ফলে সংজ্ঞার মূল উদ্দেশ্য ব্যর্থ হয়। উদ্দীপকের দৃশ্যকল্প-১ এর সংজ্ঞাটিতে বিচারক পদটির সমার্থক শব্দ বিচার ক্ষমতা শব্দটি ব্যবহার করায় যৌক্তিক সংজ্ঞার তৃতীয় নিয়ম লঙ্ঘন করা হয়েছে। সুতরাং দৃশ্যকল্প-১ এ যৌক্তিক সংজ্ঞার তৃতীয় নিয়মের লঙ্ঘন ঘটেছে।

HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 2nd Paper · সৃজনশীল

দৃশ্যকল্প-১ এ কোন নিয়মের লঙ্ঘন ঘটেছে? ব্যাখ্যা কর।

উদ্দীপক

দৃশ্যকল্প-১: যে আইনজ্ঞ বিচার ক্ষমতা ব্যবহার করেন, তিনি বিচারক।দৃশ্যকল্প-২: জীবন হলো সময়ের সমুদ্র।দৃশ্যকল্প-৩: কাল অনন্তকালের চলমান মূর্তি।

Rajshahi · 2025

উত্তর

কোনো একটি পদে জাত্যর্থের অংশবিশেষ উল্লেখের মাধ্যমে পদটিকে প্রকাশ করাকে বর্ণনা বলে।

উত্তর

বৃহত্তম জাতির আসন্নতম জাতি নেই বিধায় সংজ্ঞা দেওয়া যায় না। কোনো পদের সংজ্ঞা প্রদানের সময় পদটির আসন্নতম বা নিকটতম জাতি এবং বিভেদক লক্ষণের উল্লেখ করতে হয়। বৃহত্তম জাতি হলো সর্বোচ্চ জাতি। বৃহত্তম জাতির কোনো আসন্নতম জাতি নেই। যেহেতু বৃহত্তম জাতির কোনো আসন্নতম জাতি বা নিকটতম জাতি নেই, তাই বৃহত্তম জাতির সংজ্ঞা দেওয়া যায় না।

উত্তর

উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ যৌক্তিক সংজ্ঞার তৃতীয় নিয়ম লঙ্ঘন করা হয়েছে। কেননা এখানে সংজ্ঞায় মূল পদের সমার্থক শব্দের উল্লেখ করা হয়েছে। কোনো পদের পূর্ণ জাত্যর্থের সুস্পষ্ট বিবৃতিকে যৌক্তিক সংজ্ঞা বলে। কোনো পদের যৌক্তিক সংজ্ঞা প্রদানের জন্য কতকগুলো সুনির্দিষ্ট নিয়ম অনুসরণ করতে হয়। এ নিয়মগুলো অনুসরণ না করলে যৌক্তিক সংজ্ঞা ত্রুটিপূর্ণ হয় এবং অনুপপত্তি ঘটে। উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ বিচারকের সংজ্ঞায় উল্লেখ করা হয়েছে, "যে আইনজ্ঞ বিচার ক্ষমতা ব্যবহার করেন, তিনি বিচারক।" সংজ্ঞাটিতে যৌক্তিক সংজ্ঞার তৃতীয় নিয়ম লঙ্ঘন করা হয়েছে। যৌক্তিক সংজ্ঞার তৃতীয় নিয়ম অনুযায়ী, যে পদের সংজ্ঞা দেওয়া হবে সংজ্ঞায় সেই পদ বা তার সমার্থক শব্দ ব্যবহার করা যাবে না। সংজ্ঞায় যদি সংজ্ঞেয় পদের সমার্থক শব্দ ব্যবহার করা হয় তাহলে পদের অর্থ অস্পষ্টই থেকে যায়। ফলে সংজ্ঞার মূল উদ্দেশ্য ব্যর্থ হয়। উদ্দীপকের দৃশ্যকল্প-১ এর সংজ্ঞাটিতে বিচারক পদটির সমার্থক শব্দ বিচার ক্ষমতা শব্দটি ব্যবহার করায় যৌক্তিক সংজ্ঞার তৃতীয় নিয়ম লঙ্ঘন করা হয়েছে। সুতরাং দৃশ্যকল্প-১ এ যৌক্তিক সংজ্ঞার তৃতীয় নিয়মের লঙ্ঘন ঘটেছে।

উত্তর

উদ্দীপকের দৃশ্যকল্প-২ এর মাধ্যমে রূপক সংজ্ঞা অনুপপত্তি ঘটেছে। কেননা এখানে যৌক্তিক সংজ্ঞার নিয়ম লঙ্ঘন করে রূপক ভাষা ব্যবহার করা হয়েছে। দৃশ্যকল্প-৩ এ চক্রক সংজ্ঞা অনুপপত্তি ঘটেছে। কেননা এখানে পদটির সমার্থক শব্দ ব্যবহার করা হয়েছে। যৌক্তিক সংজ্ঞার আলোকে নিচে তা বিশ্লেষণ করা হলো- রূপক সংজ্ঞা হচ্ছে ত্রুটিপূর্ণ সংজ্ঞা। কোনো পদের সংজ্ঞার মাধ্যমে পদটিকে স্পষ্টভাবে প্রকাশ করা হয়। আর সংজ্ঞা প্রদানের জন্য কতকগুলো নিয়মও আবশ্যিকভাবে পালন করতে হয়। যৌক্তিক - সংজ্ঞার নিয়ম অনুযায়ী, কোনো পদের সংজ্ঞায় রূপক বা দুর্বোধ্য ভাষা ব্যবহার করা যায় না। কেননা রূপক বা দুর্বোধ্য ভাষা ব্যবহার করলে পদের অর্থ স্পষ্ট হয় না। যদি যৌক্তিক সংজ্ঞার নিয়ম লঙ্ঘন করে কোনো পদের সংজ্ঞায় রূপক ভাষা ব্যবহার করা হয় তাহলে সংজ্ঞা ত্রুটিপূর্ণ হয়। সংজ্ঞার এ ত্রুটিকে রূপক সংজ্ঞা অনুপপত্তি বলে। অপরপক্ষে, যখন কোনো পদের সংজ্ঞায় পদটির সমার্থক ভাষা ব্যবহার করা হয় তখন চক্রক সংজ্ঞা অনুপপত্তি ঘটে। যৌক্তিক সংজ্ঞার নিয়ম অনুযায়ী কোনো পদের সংজ্ঞা প্রদানের ক্ষেত্রে পদটির কোনো সমার্থক বা প্রতিশব্দ ব্যবহার করা যায় না। কেননা সমার্থক বা প্রতিশব্দ ব্যবহার করলে পদের অর্থ স্পষ্ট হয় না, পদটিকে ভিন্নভাবে প্রকাশ করা হয় মাত্র। অথচ যৌক্তিক সংজ্ঞার উদ্দেশ্য হলো কোনো পদকে স্পষ্টভাবে প্রকাশ করা। তাই যৌক্তিক সংজ্ঞার নিয়ম লঙ্ঘন করে কোনো পদের সংজ্ঞায় যদি সমার্থক বা প্রতিশব্দ ব্যবহার করা হয় তখন সংজ্ঞা ত্রুটিপূর্ণ হয়। সংজ্ঞার এ ত্রুটিকে চক্রক সংজ্ঞা অনুপপত্তি বলে। সুতরাং দেখা যায়, রূপক সংজ্ঞা ও চক্রক সংজ্ঞা উভয়ই ত্রুটিপূর্ণ সংজ্ঞা। তবে সংজ্ঞায় রূপক ভাষা ব্যবহারের কারণে রূপক সংজ্ঞা অনুপপত্তির সৃষ্টি হয়। আর সংজ্ঞায় সমার্থক বা প্রতিশব্দ ভাষা ব্যবহারের কারণে সংজ্ঞায় চক্রক সংজ্ঞা অনুপপত্তির সৃষ্টি হয়।
HSCLogic 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.অন্বয়ী পদ্ধতি হলো-
i. পরীক্ষণের পদ্ধতি
ii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারের পদ্ধতিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • i ও ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q.কামাল কীসের ওপর ভিত্তি করে জামালের উক্তির ভিন্নতা পোষণ করল?

Dinajpur · 2017

  • অভিজ্ঞতা
  • পরীক্ষণ
  • প্রকল্প
  • কার্যকারণ নীতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q. উদ্দীপকে জামাল কোন ধরনের আরোহের নির্দেশ করেছে?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • ঘটনা সংযোজন
  • পূর্ণাঙ্গ আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.প্রকল্প হলো-
i.আনুমানিক ধারণা
ii. নিশ্চিত ধারণা
iii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?

Dinajpur · 2017

  • Project
  • Variable
  • Hypothesis
  • Case Study

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কোনটি আরোহের প্রাণ?

Dinajpur · 2017

  • পর্যবেক্ষণ
  • অভিজ্ঞতা
  • সার্বিক যুক্তিবাক্য
  • আরোহমূলক লম্ফ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?

Dinajpur · 2017

  • পূর্ণ গণনামূলক আরোহ
  • অপূর্ণ গণনামূলক আরোহ
  • ছোট থেকে বড় গণনা
  • বড় থেকে ছোট গণনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহের দৃষ্টান্ত?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • সাদৃশ্যানুমান
  • অপ্রকৃত আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?
i. অবরোহমূলক অনুমান
ii. সাধু সাদৃশ্যমূলক অনুমান
iii. অসাধু সাদৃশ্যমূলক অনুমাননিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • iii
  • i ও iii
  • ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q.মলি ফলগুলোকে ভাগ করার কারণে যে অনুপপত্তি ঘটেছে তা হলো
i. অঙ্গগত বিভাগ অনুপপত্তি
ii. সংকর বিভাগ অনুপপত্তিiii গুণগত বিভাগ অনুপপত্তিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q. মলি যৌক্তিক বিভাগের ক্ষেত্রে একই সময় কয়টি মূলনীতির ভিত্তিতে ফলগুলোকে ভাগ করেছে?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.যৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

Dinajpur · 2017

  • একটি
  • দুইটি
  • তিনটি
  • চারটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

অন্বয়ী পদ্ধতি হলো-i. পরীক্ষণের পদ্ধতিii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালপ্রকল্প হলো-i.আনুমানিক ধারণাii. নিশ্চিত ধারণাiii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?কোনটি আরোহের প্রাণ?অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহেমানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এননিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনযৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।