দৃষ্টান্ত-২ এর সংজ্ঞাটির যথার্থতা মূল্যায়ন কর।
উত্তর: বউদ্দীপকের দৃষ্টান্ত-২ এ দুর্বোধ্য সংজ্ঞা অনুপপত্তি ঘটেছে। কেননা এখানে সংজ্ঞার নিয়ম লঙ্ঘন করে দুর্বোধ্য ভাষা ব্যবহার করা হয়েছে। নিচে দৃষ্টান্ত-২ যথার্থতা মূল্যায়ন করা হলো- সংজ্ঞা হলো সুনির্দিষ্ট এবং একটি বৈজ্ঞানিক প্রক্রিয়া। কোনো পদের সংজ্ঞার মাধ্যমে আমরা পদটি সম্পর্কে স্পষ্ট ধারণা লাভ করতে পারি। তাই পদের সংজ্ঞা প্রদান খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কোনো পদের সংজ্ঞা প্রদানের জন্য সুনির্দিষ্ট কতকগুলো নিয়ম রয়েছে, যেগুলো সংজ্ঞা প্রদানের জন্য আবশ্যিকভাবে অনুসরণ করতে হয়। যৌক্তিক সংজ্ঞার দ্বিতীয় নিয়ম অনুসারে কোনো পদের সংজ্ঞায় রূপক বা দুর্বোধ্য ভাষা ব্যবহার করা যাবে না। যদি যৌক্তিক সংজ্ঞার এ নিয়ম লঙ্ঘন করে সংজ্ঞার দুর্বোধ্য ভাষা ব্যবহার করা হয় তাহলে সংজ্ঞায় অনুপপত্তি সৃষ্টি হয়। এ অনুপপত্তিকে দুর্বোধ্য সংজ্ঞা অনুপপত্তি বলে। উদ্দীপকের দৃষ্টান্ত-২ এ "হস্তী হলো প্রচন্ড মত্ত চতুষ্পদী দেহধারী এক প্রকার আত্মা।" এ বাক্যে 'হস্তী' সংজ্ঞা দিতে গিয়ে দুর্বোধ্য শব্দ ব্যবহার করা হয়েছে। যার কারণে দুর্বোধ্য সংজ্ঞা নামক অনুপপত্তি ঘটেছে। তাই দৃষ্টান্ত-২ যথার্থ হয়নি।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
দৃষ্টান্ত-২ এর সংজ্ঞাটির যথার্থতা মূল্যায়ন কর।
উদ্দীপক
Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর