তথ্য-১ এ যৌক্তিক সংজ্ঞার কোন নিয়মের লঙ্ঘন ঘটেছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের তথ্য-১ এ যৌক্তিক সংজ্ঞায় ৫ম নিয়ম লঙ্ঘন করা হয়েছে। কেননা এখানে সংজ্ঞার্থ পদের ব্যক্ত্যর্থ সংজ্ঞেয় পদের ব্যক্ত্যর্থের সমান হয়নি। যুক্তিবিদ্যায় পদের সংজ্ঞা প্রদানের মূল উদ্দেশ্য হচ্ছে পদের অর্থকে সুস্পষ্ট বা সহজবোধ্য করে উপস্থাপন করা। সেজন্য সংজ্ঞায় আসন্নতম জাতি ও বিভেদক লক্ষণ উল্লেখ করা হয়। সংজ্ঞাকে যদি যথার্থ হতে হয়, তাহলে আসন্নতম' জাতি ও বিভেদক লক্ষণের ব্যস্ত্যর্থের পরিমাণ সমান হতে হবে। বেশি বা কম নয়। যৌক্তিক সংজ্ঞার ৫ম নিয়ম অনুযায়ী সংজ্ঞায় সংজ্ঞার্থ পদের ব্য্যর্থ সংজ্ঞেয় পদের ব্যক্ত্যর্থের সমান হতে হবে, কোনো অবস্থাতেই কম বা বেশি হতে পারবে না। সংজ্ঞায় যদি পদের সবটুকু জাত্যর্থ উল্লিখিত না হয়, তাহলে সংজ্ঞার্থ পদের ব্যক্ত্যর্থ ও সংজ্ঞেয় পদের ব্যক্ত্যর্থ সমান না হয়ে সংজ্ঞেয় পদের ব্যক্ত্যর্থ কম হয়। যার ফলে সংজ্ঞাটি ত্রুটিপূর্ণ হয় এবং অনুপপত্তি ঘটে। উদ্দীপকের তথ্য-১ এ "মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন সুখপ্রিয় জীব।" এখানে মানুষ পদের ব্যক্ত্যর্থ ও সুখপ্রিয় জীবের ব্যক্ত্যর্থ সমান নয়। মানুষের ব্যক্ত্যর্থের তুলনায় সুখপ্রিয় জীবের ব্যক্ত্যর্থ কম, যা যৌক্তিক সংজ্ঞার ৫ম নিয়মবিরোধী। সুতরাং উদ্দীপকের তথ্য-১ এ যৌক্তিক সংজ্ঞার ৫ম নিয়মের লঙ্ঘন ঘটেছে।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
তথ্য-১ এ যৌক্তিক সংজ্ঞার কোন নিয়মের লঙ্ঘন ঘটেছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Rajshahi · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর