শেয়ারFacebookWhatsApp

শ্যামল ও কমলের প্রদত্ত সংজ্ঞা দুটির তুলনামূলক বিশ্লেষণ কর।

উত্তর: উদ্দীপকে শ্যামল ও কমলের প্রদত্ত সংজ্ঞায় যথাক্রমে অতিব্যাপক সংজ্ঞা অনুপপত্তি ও অব্যাপক সংজ্ঞা অনুপপত্তি ঘটেছে। কেননা এখানে একটি ক্ষেত্রে জাত্যর্থের কম উল্লেখ করা হয়েছে এবং অন্য একটি ক্ষেত্রে জাত্যর্থের অতিরিক্ত গুণ উল্লেখ করা হয়েছে। উদ্দীপকের শ্যামল 'মানুষ' পদের সংজ্ঞায় মানুষকে জীব বলে সংজ্ঞা প্রদান করেছে। এখানে শ্যামল 'মানুষ' পদের জাত্যর্থ 'বুদ্ধিবৃত্তি' উল্লেখ করেনি। অর্থাৎ, শ্যামলের সংজ্ঞেয় পদের পূর্ণ জাত্যর্থের কম উল্লেখ করেছে। তাই শ্যামলের সংজ্ঞা ত্রুটিপূর্ণ হয়েছে, আর যৌক্তিক সংজ্ঞার এই ত্রুটিকে অতিব্যাপক সংজ্ঞা অনুপপত্তি বলে। কেননা এখানে সংজ্ঞেয় পদের ব্যক্ত্যর্থের তুলনায় সংজ্ঞার্থ পদের ব্যক্ত্যর্থ অনেক বেশি হয়েছে।অপরদিকে, কমল তার সংজ্ঞায় 'মানুষ' পদের পূর্ণ জাত্যর্থের অতিরিক্ত গুণ উল্লেখ করেছে। কেননা কমল মানুষকে বুদ্ধিবৃত্তিসম্পন্ন ফর্সা জীব বলে সংজ্ঞা প্রদান করেছে। এখানে 'ফর্সা' নামক গুণটি 'মানুষ' পদের জাত্যর্থের অতিরিক্ত গুণ। 'ফর্সা' নামক অতিরিক্ত গুণটি উল্লেখ করায় সংজ্ঞায় 'মানুষ' পদের প্রকৃত ব্যক্ত্যর্থ কমে গেছে। ফলে কমলের সংজ্ঞা ত্রুটিপূর্ণ হয়েছে। যৌক্তিক সংজ্ঞার এ ত্রুটিকে অব্যাপক সংজ্ঞা অনুপপত্তি বলে। কেননা এখানে সংজ্ঞেয় পদের তুলনায় সংজ্ঞার্থ পদের ব্যক্ত্যর্থ কম হয়েছে। পরিশেষে বলা যায়, উদ্দীপকের শ্যামল ও কমল উভয়ই যৌক্তিক সংজ্ঞার প্রথম নিয়ম লঙ্ঘন করে সংজ্ঞা প্রদান করেছে। তাই উভয়ের সংজ্ঞায় অনুপপত্তি ঘটেছে।

HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 2nd Paper · সৃজনশীল

শ্যামল ও কমলের প্রদত্ত সংজ্ঞা দুটির তুলনামূলক বিশ্লেষণ কর।

উদ্দীপক

পরীক্ষায় যুক্তিবিদ্যার একটি প্রশ্নে 'মানুষ' পদের সংজ্ঞা লিখতে বলা হয়। উত্তরপত্রে শ্যামল, কমল ও রনি নিচের উত্তরগুলো লিখল: শ্যামল: "মানুষ হয় জীব।" কমল: "মানষ হয় বুদ্ধিবৃত্তিসম্পন্ন ফর্সা জীব।” রনি: "মানুষ হলো মনুষ্য জাতীয় জীব।"

Dinajpur · 2025

উত্তর

যৌক্তিক সংজ্ঞার নিয়ম পাঁচটি।

উত্তর

যৌক্তিক সংজ্ঞার মাধ্যমে একটি পদকে স্পষ্টভাবে প্রকাশ করা হয়। যৌক্তিক সংজ্ঞার সুনির্দিষ্ট কিছু নিয়ম রয়েছে, যেগুলো কোনো পদের সংজ্ঞা প্রদানের ক্ষেত্রে আবশ্যিকভাবে অনুসরণ করতে হয়। যৌক্তিক সংজ্ঞার দ্বিতীয় নিয়ম অনুসারে কোনো পদের সংজ্ঞায় রূপক ভাষা ব্যবহার করা যায় না। যৌক্তিক সংজ্ঞার এ নিয়ম লঙ্ঘন করে কোনো পদের সংজ্ঞায় রূপক ভাষা ব্যবহার করলে সংজ্ঞা ত্রুটিপূর্ণ হয়। যৌক্তিক সংজ্ঞার এ ত্রুটিকে রূপক সংজ্ঞা অনুপপত্তি বলে।

উত্তর

উদ্দীপকের রনির 'প্রদত্ত সংজ্ঞায় যৌক্তিক সংজ্ঞার তৃতীয় নিয়ম লঙ্ঘন করা-হয়েছে। কেননা এখানে মানুষ পদের প্রতিশব্দ বা সমার্থক শব্দ ব্যবহার করা হয়েছে। যৌক্তিক সংজ্ঞায় একটি পদের পূর্ণ জাত্যর্থকে উল্লেখ করা হয়। এর ফলে সংজ্ঞায় একটি পদের প্রকৃত অর্থ প্রকাশিত হয়। যৌক্তিক সংজ্ঞা একটি বৈজ্ঞানিক প্রক্রিয়া। তাই কোনো পদের সংজ্ঞা প্রদানের জন্য কয়েকটি নিয়ম আবশ্যিকভাবে অনুসরণ করতে হয়। যৌক্তিক সংজ্ঞার তৃতীয় নিয়ম অনুযায়ী কোনো পদের সংজ্ঞায় পদটি সমার্থক বা প্রতিশব্দ ব্যবহার করা যায় না। কেননা সংজ্ঞার মাধ্যমে একটি পদের প্রকৃত অর্থ প্রকাশিত হয়। যদি সংজ্ঞায় পদের সমার্থক বা প্রতিশব্দ ব্যবহার করা হয় তাহলে সংজ্ঞেয় পদটি 'স্পষ্ট হয় না। যৌক্তিক সংজ্ঞার এ নিয়ম লঙ্ঘন করে কোনো পদের সংজ্ঞায় সমার্থক শব্দ ব্যবহার করলে সংজ্ঞা ত্রুটিপূর্ণ হয়। যৌক্তিক সংজ্ঞায় এ চক্রটিকে চক্রক সংজ্ঞা অনুপপত্তি বলে। উদ্দীপকের রনির প্রদত্ত সংজ্ঞায় বলা হয়েছে, "মানুষ হলো মনুষ্যজাতীয় জীব।" এক্ষেত্রে মানুষকে 'মনুষ্যজাতীয় জীব' বলায় 'মানুষ' পদের সাথে সমার্থক শব্দ হয়ে গেছে। কারণ 'মনুষ্য' শব্দটি ব্যবহার করায় তা 'মানুষ' শব্দের পুনরাবৃত্তি হয়। এখানে মানুষ পদের সংজ্ঞায় সমার্থক শব্দ ব্যবহার করা হয়েছে, যাতে যৌক্তিক সংজ্ঞায় তৃতীয় নিয়মের লঙ্ঘন ঘটেছে।

উত্তর

উদ্দীপকে শ্যামল ও কমলের প্রদত্ত সংজ্ঞায় যথাক্রমে অতিব্যাপক সংজ্ঞা অনুপপত্তি ও অব্যাপক সংজ্ঞা অনুপপত্তি ঘটেছে। কেননা এখানে একটি ক্ষেত্রে জাত্যর্থের কম উল্লেখ করা হয়েছে এবং অন্য একটি ক্ষেত্রে জাত্যর্থের অতিরিক্ত গুণ উল্লেখ করা হয়েছে। উদ্দীপকের শ্যামল 'মানুষ' পদের সংজ্ঞায় মানুষকে জীব বলে সংজ্ঞা প্রদান করেছে। এখানে শ্যামল 'মানুষ' পদের জাত্যর্থ 'বুদ্ধিবৃত্তি' উল্লেখ করেনি। অর্থাৎ, শ্যামলের সংজ্ঞেয় পদের পূর্ণ জাত্যর্থের কম উল্লেখ করেছে। তাই শ্যামলের সংজ্ঞা ত্রুটিপূর্ণ হয়েছে, আর যৌক্তিক সংজ্ঞার এই ত্রুটিকে অতিব্যাপক সংজ্ঞা অনুপপত্তি বলে। কেননা এখানে সংজ্ঞেয় পদের ব্যক্ত্যর্থের তুলনায় সংজ্ঞার্থ পদের ব্যক্ত্যর্থ অনেক বেশি হয়েছে।অপরদিকে, কমল তার সংজ্ঞায় 'মানুষ' পদের পূর্ণ জাত্যর্থের অতিরিক্ত গুণ উল্লেখ করেছে। কেননা কমল মানুষকে বুদ্ধিবৃত্তিসম্পন্ন ফর্সা জীব বলে সংজ্ঞা প্রদান করেছে। এখানে 'ফর্সা' নামক গুণটি 'মানুষ' পদের জাত্যর্থের অতিরিক্ত গুণ। 'ফর্সা' নামক অতিরিক্ত গুণটি উল্লেখ করায় সংজ্ঞায় 'মানুষ' পদের প্রকৃত ব্যক্ত্যর্থ কমে গেছে। ফলে কমলের সংজ্ঞা ত্রুটিপূর্ণ হয়েছে। যৌক্তিক সংজ্ঞার এ ত্রুটিকে অব্যাপক সংজ্ঞা অনুপপত্তি বলে। কেননা এখানে সংজ্ঞেয় পদের তুলনায় সংজ্ঞার্থ পদের ব্যক্ত্যর্থ কম হয়েছে। পরিশেষে বলা যায়, উদ্দীপকের শ্যামল ও কমল উভয়ই যৌক্তিক সংজ্ঞার প্রথম নিয়ম লঙ্ঘন করে সংজ্ঞা প্রদান করেছে। তাই উভয়ের সংজ্ঞায় অনুপপত্তি ঘটেছে।
HSCLogic 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.অন্বয়ী পদ্ধতি হলো-
i. পরীক্ষণের পদ্ধতি
ii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারের পদ্ধতিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • i ও ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q.কামাল কীসের ওপর ভিত্তি করে জামালের উক্তির ভিন্নতা পোষণ করল?

Dinajpur · 2017

  • অভিজ্ঞতা
  • পরীক্ষণ
  • প্রকল্প
  • কার্যকারণ নীতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q. উদ্দীপকে জামাল কোন ধরনের আরোহের নির্দেশ করেছে?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • ঘটনা সংযোজন
  • পূর্ণাঙ্গ আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.প্রকল্প হলো-
i.আনুমানিক ধারণা
ii. নিশ্চিত ধারণা
iii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?

Dinajpur · 2017

  • Project
  • Variable
  • Hypothesis
  • Case Study

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কোনটি আরোহের প্রাণ?

Dinajpur · 2017

  • পর্যবেক্ষণ
  • অভিজ্ঞতা
  • সার্বিক যুক্তিবাক্য
  • আরোহমূলক লম্ফ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?

Dinajpur · 2017

  • পূর্ণ গণনামূলক আরোহ
  • অপূর্ণ গণনামূলক আরোহ
  • ছোট থেকে বড় গণনা
  • বড় থেকে ছোট গণনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহের দৃষ্টান্ত?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • সাদৃশ্যানুমান
  • অপ্রকৃত আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?
i. অবরোহমূলক অনুমান
ii. সাধু সাদৃশ্যমূলক অনুমান
iii. অসাধু সাদৃশ্যমূলক অনুমাননিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • iii
  • i ও iii
  • ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q.মলি ফলগুলোকে ভাগ করার কারণে যে অনুপপত্তি ঘটেছে তা হলো
i. অঙ্গগত বিভাগ অনুপপত্তি
ii. সংকর বিভাগ অনুপপত্তিiii গুণগত বিভাগ অনুপপত্তিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q. মলি যৌক্তিক বিভাগের ক্ষেত্রে একই সময় কয়টি মূলনীতির ভিত্তিতে ফলগুলোকে ভাগ করেছে?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.যৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

Dinajpur · 2017

  • একটি
  • দুইটি
  • তিনটি
  • চারটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

অন্বয়ী পদ্ধতি হলো-i. পরীক্ষণের পদ্ধতিii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালপ্রকল্প হলো-i.আনুমানিক ধারণাii. নিশ্চিত ধারণাiii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?কোনটি আরোহের প্রাণ?অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহেমানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এননিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনযৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।