উদ্দীপকে উদাহরণ-২ পাঠ্যবইয়ের কোন বিষয়ের সাথে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের উদাহরণ-২ পাঠ্যবইয়ের যৌক্তিক সংজ্ঞার সাথে সাদৃশ্যপূর্ণ। যৌক্তিক সংজ্ঞায় একটি পদের পূর্ণ জাত্যর্থ উল্লেখের মাধ্যমে পদটিকে স্পষ্টভাবে প্রকাশ করা হয়। কোনো একটি পদ বা শব্দকে সহজভাবে বোঝানোর জন্য যখন অনেক ধরনের কথা ও উদাহরণের সাহায্যে ঐ শব্দ বা পদটিকে সহজ ও সরলভাবে উপস্থাপন করা হয় তখন তাকে যৌক্তিক সংজ্ঞা বলে। যৌক্তিক সংজ্ঞার প্রথম নিয়ম অনুসারে কোনো পদের সংজ্ঞায় পদটির পূর্ণ জাত্যর্থ উল্লেখ করতে হয়, পূর্ণ জাত্যর্থের কম বা বেশি উল্লেখ করা যায় না। উদ্দীপকের উদাহরণ-২ এ 'মানুষ' পদের সংজ্ঞায় 'মানুষ হয় বুদ্ধিবৃত্তিসম্পন্ন জীব' এরূপ সংজ্ঞা প্রদান করা হয়েছে। এখানে 'মানুষ' পদের সংজ্ঞায় পদটির পূর্ণ জাত্যর্থ তথা 'বুদ্ধিবৃত্তি' ও 'জীববৃত্তি' উল্লেখ করা হয়েছে এবং যৌক্তিক সংজ্ঞার অন্যান্য নিয়মও এখানে অনুসরণ করা হয়েছে।তাই বলা যায়, উদ্দীপকের উদাহরণ-২ পাঠ্যবইয়ের সংজ্ঞার সাথে সাদৃশ্যপূর্ণ।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উদাহরণ-২ পাঠ্যবইয়ের কোন বিষয়ের সাথে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা…
উদ্দীপক
Dinajpur · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর