উদ্দীপকে রনির প্রদত্ত সংজ্ঞায় কোন ধরনের অনুপপত্তি ঘটেছে ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের রনির 'প্রদত্ত সংজ্ঞায় যৌক্তিক সংজ্ঞার তৃতীয় নিয়ম লঙ্ঘন করা-হয়েছে। কেননা এখানে মানুষ পদের প্রতিশব্দ বা সমার্থক শব্দ ব্যবহার করা হয়েছে। যৌক্তিক সংজ্ঞায় একটি পদের পূর্ণ জাত্যর্থকে উল্লেখ করা হয়। এর ফলে সংজ্ঞায় একটি পদের প্রকৃত অর্থ প্রকাশিত হয়। যৌক্তিক সংজ্ঞা একটি বৈজ্ঞানিক প্রক্রিয়া। তাই কোনো পদের সংজ্ঞা প্রদানের জন্য কয়েকটি নিয়ম আবশ্যিকভাবে অনুসরণ করতে হয়। যৌক্তিক সংজ্ঞার তৃতীয় নিয়ম অনুযায়ী কোনো পদের সংজ্ঞায় পদটি সমার্থক বা প্রতিশব্দ ব্যবহার করা যায় না। কেননা সংজ্ঞার মাধ্যমে একটি পদের প্রকৃত অর্থ প্রকাশিত হয়। যদি সংজ্ঞায় পদের সমার্থক বা প্রতিশব্দ ব্যবহার করা হয় তাহলে সংজ্ঞেয় পদটি 'স্পষ্ট হয় না। যৌক্তিক সংজ্ঞার এ নিয়ম লঙ্ঘন করে কোনো পদের সংজ্ঞায় সমার্থক শব্দ ব্যবহার করলে সংজ্ঞা ত্রুটিপূর্ণ হয়। যৌক্তিক সংজ্ঞায় এ চক্রটিকে চক্রক সংজ্ঞা অনুপপত্তি বলে। উদ্দীপকের রনির প্রদত্ত সংজ্ঞায় বলা হয়েছে, "মানুষ হলো মনুষ্যজাতীয় জীব।" এক্ষেত্রে মানুষকে 'মনুষ্যজাতীয় জীব' বলায় 'মানুষ' পদের সাথে সমার্থক শব্দ হয়ে গেছে। কারণ 'মনুষ্য' শব্দটি ব্যবহার করায় তা 'মানুষ' শব্দের পুনরাবৃত্তি হয়। এখানে মানুষ পদের সংজ্ঞায় সমার্থক শব্দ ব্যবহার করা হয়েছে, যাতে যৌক্তিক সংজ্ঞায় তৃতীয় নিয়মের লঙ্ঘন ঘটেছে।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে রনির প্রদত্ত সংজ্ঞায় কোন ধরনের অনুপপত্তি ঘটেছে ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dinajpur · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর