তথ্য-১ যৌক্তিক সংজ্ঞার কোন নিয়মের পরিপন্থি? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের তথ্য-১ যৌক্তিক সংজ্ঞার দ্বিতীয় নিয়মের পরিপন্থি। কেননা এখানে রূপকভাষা ব্যবহার করা হয়েছে। কোনো একটি পদের পূর্ণ জাত্যর্থের উল্লেখের মাধ্যমে পদটিকে সহজ, সরল ও বোধগম্যভাবে প্রকাশ করাকে যৌক্তিক সংজ্ঞা বলে। যৌক্তিক সংজ্ঞার নির্দিষ্ট কতকগুলো নিয়ম রয়েছে, যেগুলো কোনো পদের সংজ্ঞা প্রদানে আবশ্যিকভাবে অনুসরণ করতে হয়। যৌক্তিক সংজ্ঞার দ্বিতীয় নিয়ম অনুসারে কোনো পদের সংজ্ঞায় রূপক বা দুর্বোধ্য ভাষা ব্যবহার করা যায় না। যৌক্তিক সংজ্ঞায় এ নিয়ম লঙ্ঘন করে যদি কোনো সংজ্ঞায় রূপক ভাষা ব্যবহার করা হয় তাহলে সংজ্ঞাটি ত্রুটিপূর্ণ হয় এবং রূপক সংজ্ঞা অনুপপত্তি ঘটে। উদ্দীপকের তথ্য-১ এ জীবন, হলো একটি নাট্যমঞ্চ। এখানে জীবনের সংজ্ঞা প্রদান করতে গিয়ে নাট্যমঞ্চকে রূপক অর্থে ব্যবহার করা হয়েছে। কিন্তু যৌক্তিক সংজ্ঞার দ্বিতীয় নিয়ম অনুযায়ী সংজ্ঞায় রূপক ভাষা ব্যবহার করা যাবে না। কিন্তু তথ্য-১ এ রূপক ভাষা ব্যবহার করার কারণে সংজ্ঞাটি যৌক্তিক সংজ্ঞার দ্বিতীয় নিয়মের লঙ্ঘন করেছে।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
তথ্য-১ যৌক্তিক সংজ্ঞার কোন নিয়মের পরিপন্থি? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Mymensingh · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর