দৃশ্যকল্প-১ এ কোন ধরনের অনুপপত্তি ঘটেছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ নঞর্থক সংজ্ঞা অনুপপত্তি ঘটেছে। কেননা এখানে সংজ্ঞায় যৌক্তিক সংজ্ঞা নিয়ম লঙ্ঘন করে নঞর্থক ভাষা ব্যবহার করা হয়েছে। দৃশ্যকল্প-১ এ নঞর্থক সংজ্ঞা অনুপপত্তি ঘটেছে। আমরা জানি, যৌক্তিক সংজ্ঞার নিয়ম অনুসারে, পদের সংজ্ঞায় সদর্থক বা ইতিবাচক ভাষা ব্যবহার করতে হবে, কোনো নঞর্থক বা নেতিবাচক ভাষা ব্যবহার করা যাবে না। এ নিয়মটি লঙ্ঘন করে কোনো পদের সংজ্ঞায় নঞর্থক ভাষা ব্যবহার করলে নঞর্থক সংজ্ঞা অনুপপত্তি ঘটে। সংজ্ঞার উদ্দেশ্য হলো পদের সাধারণ ও আবশ্যকীয় গুণ বা গুণসমূহ উল্লেখ করে পদের অর্থকে স্পষ্ট ও সুনির্দিস্ট করা; কিন্তু কোনো পদের সংজ্ঞায় নঞর্থক ভাষা ব্যবহার করলে পদের গুণ প্রকাশিত হয় না বরং পদটি কী নয় সেটি প্রকাশিত হয়। যেমন- "অমঙ্গল হচ্ছে যা মঙ্গল নয়।" এ বাক্যে অমঙ্গল যে মঙ্গল নয়, তা প্রকাশ করা সম্ভব হলেও অমঙ্গলের কোনো বৈশিষ্ট্যে প্রকাশ করা সম্ভব হয়নি। যার কারণে -অমঙ্গল পদের অর্থকে সুস্পষ্ট ও সুনির্দিষ্টভাবে প্রকাশ করা সম্ভব হয়নি। তাই পদটিতে নঞর্থক বা নেতিবাচক সংজ্ঞা নামক অনুপপত্তি ঘটেছে। উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ গণতন্ত্র নয় সমাজতন্ত্র। এখানে গণতন্ত্র সংজ্ঞায় নঞর্থক ভাষা ব্যবহার করার কারণে সংজ্ঞাটিতে যৌক্তিক সংজ্ঞার নিয়ম লঙ্ঘন করা হয়েছে। ফলে এখানে নঞর্থক সংজ্ঞা অনুপপত্তি ঘটেছে।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-১ এ কোন ধরনের অনুপপত্তি ঘটেছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Mymensingh · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর