দৃষ্টান্ত-১ এ কোন ধরনের সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটেছে ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের দৃষ্টান্ত-১ এ রূপক সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটেছে। কেননা এখানে রূপক ভাষা ব্যবহার করেছে। কোনো একটি পদের পূর্ণ জাত্যর্থ উল্লেখের মাধ্যমে পদটিকে সহজ, সরল ও বোধগম্যভাবে প্রকাশ করাকে যৌক্তিক সংজ্ঞা বলে। যৌক্তিক সংজ্ঞার সুনির্দিষ্ট কিছু নিয়ম রয়েছে, যা কোনো পদের সংজ্ঞা প্রদানের ক্ষেত্রে আবশিক্যভাবে অনুসরণ করতে হয়। যৌক্তিক সংজ্ঞার দ্বিতীয় নিয়ম হলো- সংজ্ঞায় দুর্বোধ্য, দ্ব্যর্থক বা আলংকারিক শব্দ বা ভাষা কোনো অবস্থাতেই ব্যবহার করা যাবে না। অর্থাৎ যে পদের সংজ্ঞা দেওয়া হয়, সে পদের চেয়ে সংজ্ঞাটি সহজ-সরল ও সস্কলের বোধগম্য ভাষায় ব্যক্ত হওয়া দরকার। যে কারণে সংজ্ঞায় অপ্রাসঙ্গিক রূপক, আলংকারিক বা দুর্বোধ্য শব্দ ব্যবহার করা উচিত নয়। যৌক্তিক সংজ্ঞার দ্বিতীয় নিয়ম লঙ্ঘন করে যদি কোনো পদের সংজ্ঞায় রূপক ভাষা ব্যবহার করা হয় তাহলে সংজ্ঞা ত্রুটিপূর্ণ হয়। যৌক্তিক সংজ্ঞার এই ত্রুটিকে রূপক সংজ্ঞা অনুপপত্তি বলে। উদ্দীপকের দৃষ্টান্ত-১ "বিদ্যা হলো জীবনের আলো।" এখানে বিদ্যাকে জীবনের আলো বলে উপস্থাপন করা হয়েছে। অর্থাৎ এখানে যৌক্তিক সংজ্ঞার দ্বিতীয় নিয়ম অমান্য করে রূপক ভাষা ব্যবহার করার ফলে রূপক সংজ্ঞা অনুপপত্তি ঘটেছে। সুতরাং উদ্দীপকের দৃষ্টান্ত-১ এ রূপক সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটেছে।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
দৃষ্টান্ত-১ এ কোন ধরনের সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটেছে ব্যাখ্যা কর।
উদ্দীপক
Chittagong · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর