দৃষ্টান্ত-খ কেন যথার্থ নয়? বিশ্লেষণ কর।
উত্তর: নঞর্থক সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটায় দৃষ্টান্ত-খ যথার্থ নয়। দৃষ্টান্ত-খ এ বেদনার সংজ্ঞায় বলা হয়েছে, “বেদনা হলো আনন্দের অভাব।” এ সংজ্ঞায় নঞর্থক ভাষা ব্যবহার করায় নঞর্থক সংজ্ঞা অনুপপত্তি ঘটেছে। যৌক্তিক সংজ্ঞার চতুর্থ নিয়মে উল্লেখ আছে, 'সংজ্ঞায় সবসময় সদর্থক ভাষা ব্যবহার করতে হবে, সম্ভব হলে কখনই নঞর্থক ভাষা ব্যবহার করা উচিত নয়। এ নিয়মটি লঙ্ঘন করে কোনো পদের সংজ্ঞায় নঞর্থক ভাষা ব্যবহার করলে নঞর্থক সংজ্ঞা অনুপপত্তি ঘটে। সংজ্ঞার উদ্দেশ্য হলো পদের সাধারণ ও আবশ্যকীয় গুণ বা গুণসমূহ উল্লেখ করে পদের অর্থকে স্পষ্ট ও সুনির্দিষ্ট করা। কিন্তু কোনো পদের সংজ্ঞায় নঞর্থক ভাষা ব্যবহার করলে পদের গুণ প্রকাশিত হয় না বরং পদটি কী নয় সেটি প্রকাশিত হয়। দৃষ্টান্ত-খ হলো- "বেদনা হলো আনন্দের অভাব।” এ সংজ্ঞায় 'আনন্দের অভাব' শব্দটি একটি নঞর্থক ভাষা। ফলে সংজ্ঞাটি যৌক্তিক সংজ্ঞার উপরিউক্ত নিয়মটি লঙ্ঘন করেছে এবং ত্রুটিপূর্ণ হয়েছে। এরূপ সংজ্ঞার নাম হলো নঞর্থক সংজ্ঞা অনুপপত্তি।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
দৃষ্টান্ত-খ কেন যথার্থ নয়? বিশ্লেষণ কর।
Comilla · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর