দৃষ্টান্ত-৩ এ কোন ধরনের অনুপপত্তি ঘটেছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের দৃষ্টান্ত-৩ এ নঞর্থক সংজ্ঞা অনুপপত্তি ঘটেছে। কেননা এখানে সদর্থক ভাষার পরিবর্তে নঞর্থক ভাষা ব্যবহার করা হয়েছে। পদের সাধারণ বৈশিষ্ট্য ও অপরিহার্য গুণাবলি প্রকাশ করা হয় সংজ্ঞার মাধ্যমে। যখন কোনো একটি পদের পূর্ণ জাত্যর্থ উল্লেখের মাধ্যমে পদটিকে সহজ, সরল ও বোধগম্যভাবে প্রকাশিত হয় তখন তাকে যৌক্তিক সংজ্ঞা বলে। কোনো পদের সংজ্ঞা প্রদানে যৌক্তিক সংজ্ঞার কতকগুলো নিয়ম আবশ্যিকভাবে অনুসরণ করতে হয়। তা না হলে সংজ্ঞাটি ভ্রান্ত হয় এবং অনুপপত্তি ঘটে। যৌক্তিক সংজ্ঞার চতুর্থ নিয়ম অনুযায়ী পদের সংজ্ঞা সবক্ষেত্রে সদর্থক বা ইতিবাচক হতে হবে, কোনো অবস্থাতেই নঞর্থক বা নেতিবাচক হতে পারবে না। কেননা নেতিবাচক ভাষা ব্যবহারের মাধ্যমে কোনো পদের সংজ্ঞা প্রদান করা হলে পদের তাৎপর্য প্রকাশ হয় না। তাই যৌক্তিক সংজ্ঞার এ নিয়ম লঙ্ঘন করলে অর্থাৎ সংজ্ঞায় সদর্থক ভাষার পরিবর্তে নঞর্থক ভাষা ব্যবহার করলে সংজ্ঞায় নঞর্থক বা নেতিবাচক সংজ্ঞা অনুপপত্তি ঘটে। উদ্দীপকের দৃষ্টান্ত-৩ এ 'সাদা নয় কালো' বাক্যটিতে 'সাদা' পদের সংজ্ঞাটি নঞর্থক ভাষায় প্রকাশ করার কারণে যৌক্তিক সংজ্ঞার চতুর্থ নিয়ম লঙ্ঘন করা হয়েছে। ফলে দৃষ্টান্ত-৩ এ নঞর্থক বা নেতিবাচক সংজ্ঞা অনুপপত্তি ঘটেছে।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
দৃষ্টান্ত-৩ এ কোন ধরনের অনুপপত্তি ঘটেছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Sylhet · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর