দৃষ্টান্ত-১ এ যে ধারণা প্রতিফলিত হয়েছে তার প্রাসঙ্গিকত ব্যাখ্যা কর।
উত্তর: দৃষ্টান্ত-১ এ যৌক্তিক সংজ্ঞার ধারণা প্রতিফলিত হয়েছে। যুক্তিবিদ্যায় পদের আলোচনায় দেখা যায়, বেশিরভাগ পদেরই দুটি দিক থাকে। একটি তার সংখ্যা বা ব্যক্ত্যর্থের দিক আর অন্যটি হলো গুণ বা জাত্যর্থের দিক। মূলত সংজ্ঞার কাজ হচ্ছে পদের জাত্যর্থের স্পষ্টীকরণ। অর্থাৎ পদের গুণগত দিকটিকে পরিষ্কারভাবে উপস্থাপন করার মানসেই যুক্তিবিদ্যায় যৌক্তিক সংজ্ঞার প্রবর্তন করা হয়েছে।নিচে যৌক্তিক সংজ্ঞার প্রাসঙ্গিকতা ব্যাখ্যা করা হলো- ১. যৌক্তিক সংজ্ঞা শব্দের সঠিক অর্থ নির্ধারণ করে। ফলে নতুন শব্দ শেখা সহজ হয় এবং শব্দভান্ডার বাড়ে। ২. যৌক্তিক সংজ্ঞা একাধিক অর্থ প্রকাশ করে এমন শব্দের বিভ্রান্তি দূর করে যুক্তিবাক্যের সঠিকতা নিশ্চিত করে। ৩. অস্পষ্ট বা অনির্দিষ্ট শব্দের অর্থ স্পষ্ট করে চিন্তা ও বিশ্লেষণকে সহজ করে তোলে। ৪. বৈজ্ঞানিক বা তাত্ত্বিক আলোচনায় শব্দের গভীর ও নির্ভুল ব্যাখ্যা প্রদান করে। ৫. শব্দের অর্থ স্পষ্ট করার মাধ্যমে মানুষের দৃষ্টিভঙ্গি বা মনোভাব পরিবর্তনে সহায়তা করে।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
দৃষ্টান্ত-১ এ যে ধারণা প্রতিফলিত হয়েছে তার প্রাসঙ্গিকত ব্যাখ্যা কর।
উদ্দীপক
Sylhet · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর