শেয়ারFacebookWhatsApp

মাইশার উত্তরের সঙ্গে তুমি কি একমত? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।

উত্তর: উদ্দীপকের মাইশার উত্তরের সঙ্গে আমি একমত। কেননা দ্রব্য, আনন্দ ইত্যাদি পদের সংজ্ঞা প্রদান করা যায় না। যৌক্তিক সংজ্ঞা হলো একটি পদের জাত্যর্থের পরিপূর্ণ বিবৃতি। তাই কোনো পদের সংজ্ঞা প্রদান করতে হলে পদটির পূর্ণ জাত্যর্থ আবশ্যিকভাবে উল্লেখ করতে হয়। এক্ষেত্রে সংজ্ঞায় পদটির আসন্নতম জাতি ও বিভেদক লক্ষণের উল্লেখ করতে হয়। কিন্তু এমন অনেক পদ আছে যেগুলোর আসন্নতম জাতি ও বিভেদক লক্ষণের উল্লেখ করা যায় না। যেসব ক্ষেত্রে কোনো পদের আসন্নতম জাতি ও বিভেদক লক্ষণ অর্থাৎ পূর্ণ জাত্যর্থ উল্লেখ করা যায় না সেক্ষেত্রে পদের সংজ্ঞা প্রদান করা সম্ভব নয়। এসব ক্ষেত্রে যৌক্তিক সংজ্ঞা সীমাবদ্ধ। উদ্দীপকের মাইশা তার বক্তব্যে 'দ্রব্য, আনন্দ' পদ দুটি সংজ্ঞার অযোগ্য বলে অভিহিত করেছে। 'দ্রব্য' হলো পরতম জাতি। এই জাতির চেয়ে বৃহত্তম কোনো জাতি নেই বিধায় এটির আসন্নতম জাতির উল্লেখ করা যায় না । তাই 'দ্রব্য' পদটির সংজ্ঞা প্রদান করা যায় না। আর 'আনন্দ' পদটি মনের একটি মৌলিক অনুভূতি। এটির আসন্নতম জাতি ও বিভেদক লক্ষণ উল্লেখ করা যায় না। তাই 'আনন্দ' পদেরও সংজ্ঞা প্রদান করা যায় না। যেহেতু 'দ্রব্য', 'আনন্দ' পদ দুটির ক্ষেত্রে যৌক্তিক সংজ্ঞার নিয়ম প্রয়োগ করে সংজ্ঞা প্রদান করা যায় না, তাই মাইশার বক্তব্যের সাথে আমি একমত।

HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 2nd Paper · সৃজনশীল

মাইশার উত্তরের সঙ্গে তুমি কি একমত? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।

উদ্দীপক

দ্বাদশ শ্রেণির দুইজন শিক্ষার্থী মাইশা ও কুয়াশা তাদের পাঠ্যবিষয় নিয়ে আলোচনা করছিল। প্রথমে মাইশা কুয়াশাকে সুখী মানুষ পদটির সংজ্ঞা দিতে বললো। কুয়াশা বললো, সুখী মানুষ হয় এমন যার কোনো দুঃখ নাই। এর পর কুয়াশা মাইশাকে দ্রব্য, আনন্দ পদ দুটিকে সংজ্ঞায়িত করতে বললো। উত্তরে মাইশা বললো, এই পদগুলো সংজ্ঞার অযোগ্য।

ঢাকা কলেজ · 2024

উত্তর

কোনো একটি পদের পূর্ণ জাত্যর্থ উল্লেখের মাধ্যমে পদটিকে সহজ, সরল ও বোধগম্য ভাবে প্রকাশ করাকে যৌক্তিক সংজ্ঞা বলে।

উত্তর

কোনো একটি পদের অর্থ উপমা বা রূপকভাবে প্রকাশ করাকে রূপক সংজ্ঞা বলে। যৌক্তিক সংজ্ঞার সুনির্দিষ্ট কিছু নিয়ম রয়েছে। কোনো পদের যৌক্তিক সংজ্ঞা প্রদানের ক্ষেত্রে ঐ নিয়মগুলো আবশ্যিকভাবে অনুসরণ করতে হয়। সংজ্ঞার দ্বিতীয় নিয়ম অনুযায়ী কোনো পদের সংজ্ঞায় রূপক বা দুর্বোধ্য ভাষা ব্যবহার করা যায় না। যৌক্তিক সংজ্ঞার এই নিয়ম লঙ্ঘন করে কোনো পদের সংজ্ঞায় রূপক ভাষা ব্যবহার করলে সংজ্ঞা ত্রুটিপূর্ণ হয়। যৌক্তিক সংজ্ঞার এই ত্রুটিকে রূপক সংজ্ঞা অনুপপত্তি বা রূপক সংজ্ঞা বলে।

উত্তর

উদ্দীপকের কুয়াশার সংজ্ঞায় নঞর্থক সংজ্ঞা অনুপপত্তি ঘটেছে। কেননা কুয়াশা তার সংজ্ঞায় নঞর্থক ভাষা ব্যবহার করেছে। যৌক্তিক সংজ্ঞার জন্য নির্দিষ্ট কিছু নিয়ম রয়েছে যেগুলো কোনো পদের সংজ্ঞা প্রদানের ক্ষেত্রে আবশ্যিকভাবে অনুসরণ করতে হয়। যৌক্তিক সংজ্ঞার চতুর্থ নিয়ম অনুযায়ী কোনো পদের সংজ্ঞায় নঞর্থক ভাষা ব্যবহার করা যায় না। যৌক্তিক সংজ্ঞার এই নিয়ম লঙ্ঘন করে কোনো পদের সংজ্ঞায় নঞর্থক ভাষা ব্যবহার করলে সংজ্ঞা ত্রুটিপূর্ণ হয়। যৌক্তিক সংজ্ঞার এই জুটিকে নঞর্থক সংজ্ঞা অনুপপত্তি বলে। উদ্দীপকের কুয়াশা 'সুখী মানুষ' পদটিকে 'সুখী মানুষ হয় এমন যার কোনো দুঃখ নেই'- এমনভাবে সংজ্ঞায়িত করেছে। এখানে কুয়াশা যৌক্তিক সংজ্ঞার চতুর্থ নিয়ম লঙ্ঘন করে নঞর্থক ভাষা ব্যবহার করেছে। তাই কুয়াশার সংজ্ঞায় নঞর্থক সংজ্ঞা অনুপপত্তি ঘটেছে।

উত্তর

উদ্দীপকের মাইশার উত্তরের সঙ্গে আমি একমত। কেননা দ্রব্য, আনন্দ ইত্যাদি পদের সংজ্ঞা প্রদান করা যায় না। যৌক্তিক সংজ্ঞা হলো একটি পদের জাত্যর্থের পরিপূর্ণ বিবৃতি। তাই কোনো পদের সংজ্ঞা প্রদান করতে হলে পদটির পূর্ণ জাত্যর্থ আবশ্যিকভাবে উল্লেখ করতে হয়। এক্ষেত্রে সংজ্ঞায় পদটির আসন্নতম জাতি ও বিভেদক লক্ষণের উল্লেখ করতে হয়। কিন্তু এমন অনেক পদ আছে যেগুলোর আসন্নতম জাতি ও বিভেদক লক্ষণের উল্লেখ করা যায় না। যেসব ক্ষেত্রে কোনো পদের আসন্নতম জাতি ও বিভেদক লক্ষণ অর্থাৎ পূর্ণ জাত্যর্থ উল্লেখ করা যায় না সেক্ষেত্রে পদের সংজ্ঞা প্রদান করা সম্ভব নয়। এসব ক্ষেত্রে যৌক্তিক সংজ্ঞা সীমাবদ্ধ। উদ্দীপকের মাইশা তার বক্তব্যে 'দ্রব্য, আনন্দ' পদ দুটি সংজ্ঞার অযোগ্য বলে অভিহিত করেছে। 'দ্রব্য' হলো পরতম জাতি। এই জাতির চেয়ে বৃহত্তম কোনো জাতি নেই বিধায় এটির আসন্নতম জাতির উল্লেখ করা যায় না । তাই 'দ্রব্য' পদটির সংজ্ঞা প্রদান করা যায় না। আর 'আনন্দ' পদটি মনের একটি মৌলিক অনুভূতি। এটির আসন্নতম জাতি ও বিভেদক লক্ষণ উল্লেখ করা যায় না। তাই 'আনন্দ' পদেরও সংজ্ঞা প্রদান করা যায় না। যেহেতু 'দ্রব্য', 'আনন্দ' পদ দুটির ক্ষেত্রে যৌক্তিক সংজ্ঞার নিয়ম প্রয়োগ করে সংজ্ঞা প্রদান করা যায় না, তাই মাইশার বক্তব্যের সাথে আমি একমত।
HSCLogic 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.অন্বয়ী পদ্ধতি হলো-
i. পরীক্ষণের পদ্ধতি
ii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারের পদ্ধতিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q.কামাল কীসের ওপর ভিত্তি করে জামালের উক্তির ভিন্নতা পোষণ করল?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q. উদ্দীপকে জামাল কোন ধরনের আরোহের নির্দেশ করেছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.প্রকল্প হলো-
i.আনুমানিক ধারণা
ii. নিশ্চিত ধারণা
iii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কোনটি আরোহের প্রাণ?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহের দৃষ্টান্ত?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?
i. অবরোহমূলক অনুমান
ii. সাধু সাদৃশ্যমূলক অনুমান
iii. অসাধু সাদৃশ্যমূলক অনুমাননিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q.মলি ফলগুলোকে ভাগ করার কারণে যে অনুপপত্তি ঘটেছে তা হলো
i. অঙ্গগত বিভাগ অনুপপত্তি
ii. সংকর বিভাগ অনুপপত্তিiii গুণগত বিভাগ অনুপপত্তিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q. মলি যৌক্তিক বিভাগের ক্ষেত্রে একই সময় কয়টি মূলনীতির ভিত্তিতে ফলগুলোকে ভাগ করেছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.যৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

অন্বয়ী পদ্ধতি হলো-i. পরীক্ষণের পদ্ধতিii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালপ্রকল্প হলো-i.আনুমানিক ধারণাii. নিশ্চিত ধারণাiii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?কোনটি আরোহের প্রাণ?অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহেমানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এননিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনযৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।