অমি ও শুভ'র কথায় সংজ্ঞার কোন কোন অনুপপত্তি ঘটেছে? ব্যাখ্যা করো।
উত্তর: অমি ও শুভ'র কথায় সংজ্ঞার অতিব্যাপক সংজ্ঞা অনুপপত্তি ও আপতিক সংজ্ঞা অনুপপত্তি ঘটেছে। কোনো পদের সংজ্ঞায় যদি দেখা যায় যে, সংজ্ঞার্থ পদ সংজ্ঞেয় পদের ব্যক্ত্যর্থকে বাড়িয়ে দিচ্ছে, তাহলে সংজ্ঞাটি ত্রুটিপূর্ণ অতিব্যাপক সংজ্ঞা বলে বিবেচিত হবে। যেমন— 'মানুষ হয় মেরুদণ্ডী প্রাণী'। এই সংজ্ঞায় মানুষকে মেরুদণ্ডী প্রাণী বলায় অন্যান্য মেরুদণ্ডী প্রাণীও মানুষ শ্রেণীর অন্তর্ভুক্ত হয়ে পড়েছে। ফলে মানুষের ব্যক্ত্যর্থ বেড়ে যাচ্ছে। তাই এটি একটি অতিব্যাপক সংজ্ঞা। উদ্দীপকের অমিও তার বন্ধু শুভকে মানুষ পদের সংজ্ঞা দিতে গিয়ে বলল, 'মানুষ হয় এমন প্রাণী যারা খাবার খায় ও পানি পান করে'। এখানে মানুষকে এমন সকল প্রাণীর অন্তর্ভুক্ত করা হয়েছে যারা খাবার খায় ও পানি পান করে। তাই এখানে অতিব্যাপক সংজ্ঞা অনুপপত্তি ঘটেছে। আবার, একটি সংজ্ঞায় অতিরিক্ত গুণটুকু যদি পদের অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ হয়, তাহলে সংজ্ঞা ভ্রান্ত হবে। এরূপ ভ্রান্ত সংজ্ঞার নাম আপতিক বা অবান্তর সংজ্ঞা। যেমন- মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন দ্বিপদ জীব । এখানে অতিরিক্ত 'দ্বিপদ' গুণটি মানুষ পদের জাত্যর্থ না হয়ে অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ হওয়ায় আপতিক সংজ্ঞা অনুপপত্তি ঘটেছে। উদ্দীপকের শুভ বলে, 'মানুষ হয় দুই হাত বিশিষ্ট প্রাণী'। এখানে 'দুই হাত বিশিষ্ট' গুণটি মানুষ পদের জাতিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। তাই সংজ্ঞাটিতে আপতিক বা অবান্তর সংজ্ঞা অনুপপত্তি ঘটেছে।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
অমি ও শুভ'র কথায় সংজ্ঞার কোন কোন অনুপপত্তি ঘটেছে? ব্যাখ্যা করো।
উদ্দীপক
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর