কুয়াশার সংজ্ঞায় সংঘটিত অনুপপত্তিটি আলোচনা করো।
উত্তর: উদ্দীপকের কুয়াশার সংজ্ঞায় নঞর্থক সংজ্ঞা অনুপপত্তি ঘটেছে। কেননা কুয়াশা তার সংজ্ঞায় নঞর্থক ভাষা ব্যবহার করেছে। যৌক্তিক সংজ্ঞার জন্য নির্দিষ্ট কিছু নিয়ম রয়েছে যেগুলো কোনো পদের সংজ্ঞা প্রদানের ক্ষেত্রে আবশ্যিকভাবে অনুসরণ করতে হয়। যৌক্তিক সংজ্ঞার চতুর্থ নিয়ম অনুযায়ী কোনো পদের সংজ্ঞায় নঞর্থক ভাষা ব্যবহার করা যায় না। যৌক্তিক সংজ্ঞার এই নিয়ম লঙ্ঘন করে কোনো পদের সংজ্ঞায় নঞর্থক ভাষা ব্যবহার করলে সংজ্ঞা ত্রুটিপূর্ণ হয়। যৌক্তিক সংজ্ঞার এই জুটিকে নঞর্থক সংজ্ঞা অনুপপত্তি বলে। উদ্দীপকের কুয়াশা 'সুখী মানুষ' পদটিকে 'সুখী মানুষ হয় এমন যার কোনো দুঃখ নেই'- এমনভাবে সংজ্ঞায়িত করেছে। এখানে কুয়াশা যৌক্তিক সংজ্ঞার চতুর্থ নিয়ম লঙ্ঘন করে নঞর্থক ভাষা ব্যবহার করেছে। তাই কুয়াশার সংজ্ঞায় নঞর্থক সংজ্ঞা অনুপপত্তি ঘটেছে।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
কুয়াশার সংজ্ঞায় সংঘটিত অনুপপত্তিটি আলোচনা করো।
উদ্দীপক
ঢাকা কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর