তথ্য-২ ও তথ্য-৩ এ যে সংজ্ঞা দোষ ঘটেছে তা বিশ্লেষণ কর। তথ্য-২ থেকে তথ্য-৩ কোন অনুপপত্তির কারণে পৃথক? অনুপপত্তিটি ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের তথ্য-২ এর মাধ্যমে পদের সঠিক সংজ্ঞা প্রতিফলিত হয়েছে। আর তথ্য-৩ এর মাধ্যমে দুর্বোধ্য সংজ্ঞাদোষ ঘটেছে। কেননা এখানে সংজ্ঞায়, দুর্বোধ্য ভাষা ব্যবহার করা হয়েছে। উদ্দীপকের তথ্য-২ এর মাধ্যমে যৌক্তিক সংজ্ঞায় সঠিক সংজ্ঞা প্রদান-করা হয়েছে। কেননা এখানে উল্লেখ করা হয়েছে, যৌক্তিক সংজ্ঞা হলো পদের জাত্যর্থের বিশ্লেষণ। এটি যৌক্তিক সংজ্ঞার সঠিক সংজ্ঞা তাই তথ্য-২ এ কোনো সংজ্ঞার নিয়ম লঙ্ঘন করা হয়নি। তাই তথ্য-২ এ কোনো অনুপপত্তি ঘটেনি কিন্তু তথ্য-৩ এর মাধ্যমে যৌক্তিক সংজ্ঞার দ্বিতীয় নিয়ম লঙ্ঘন করা হয়েছে। কেননা এখানে সংজ্ঞার সহজ-সরল ভাষার পরিবর্তে কঠিন ও দুর্বোধ্য ভাষা ব্যবহার করা হয়েছে। যৌক্তিক সংজ্ঞার দ্বিতীয় নিয়ম অনুযায়ী কোনো পদের সংজ্ঞায় দুর্বোধ্য ভাষা ব্যবহার করা যাবে না। যৌক্তিক সংজ্ঞায় এ নিয়ম লঙ্ঘন করে যদি সংজ্ঞায় কোনো দুর্বোধ্য ভাষা ব্যবহার করা হয় তাহলে সংজ্ঞা ত্রুটিপূর্ণ হয় এবং দুর্বোধ্য সংজ্ঞা অনুপপত্তি ঘটে। উদ্দীপকের তথ্য-৩ এ টাকার সংজ্ঞায় উল্লেখ করা হয়েছে, টাকা হলো সুসজ্জিত, মুদ্রিত বিনিয়োগের মাধ্যম। এখানে টাকার সংজ্ঞা দিতে গিয়ে জটিল ও দুর্বোধ্য ভাষা ব্যবহার করা হয়েছে। তাই উদ্দীপকের তথ্য-৩ এ দুর্বোধ্য সংজ্ঞাজনিত অনুপপত্তিত ঘটেছে। অর্থাৎ তথ্য-২ থেকে তথ্য-৩ দুর্বোধ্য সংজ্ঞাজনিত অনুপপত্তির কারণে পৃথক বা আলাদা। কারণ তথ্য-২ যৌক্তিক সংজ্ঞাকে নির্দেশ করেছে কিন্তু তথ্য-৩ এ যৌক্তিক সংজ্ঞার নিয়ম লঙ্ঘন করায় দুর্বোধ্য ভাষা ব্যবহার করায় দুর্বোধ্য সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটেছে।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
তথ্য-২ ও তথ্য-৩ এ যে সংজ্ঞা দোষ ঘটেছে তা বিশ্লেষণ কর। তথ্য-২ থেকে ত…
উদ্দীপক
Mymensingh · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর