১ম দৃশ্যকল্পে যৌক্তিক সংজ্ঞার কোন নিয়মের লঙ্ঘন ঘটেছে?
উত্তর: ১ম দৃশ্যকল্পে যৌক্তিক সংজ্ঞার চতুর্থ নিয়মের লঙ্ঘন ঘটেছে। যৌক্তিক সংজ্ঞার চতুর্থ নিয়ম অনুসারে 'পদের সংজ্ঞায় সর্বদা সদর্থক ভাষা ব্যবহার করতে হবে, নঞর্থক ভাষা ব্যবহার করা যাবে না।' এ নিয়ম লঙ্ঘন করে নেতিবাচক ভাষায় কোনো সংজ্ঞা প্রদান করলে নঞর্থক সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটে। যেমন: 'আনন্দ হচ্ছে বেদনার অভাব'। এখানে 'আনন্দ' পদের সংজ্ঞায় 'বেদনার অভাব'- নামক নেতিবাচক ভাষা ব্যবহার করা হয়েছে। ফলে নঞর্থক সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটেছে। একইভাবে ১ম দৃশ্যকল্পে বলা হয়েছে- সুখ হলো দুঃখের অভাব। অর্থাৎ এখানে সুখের সংজ্ঞায় 'দুঃখের অভাব' নামক নঞর্থক ভাষা ব্যবহার করা হয়েছে। যা যৌক্তিক সংজ্ঞার চতুর্থ নিয়মের লঙ্ঘন।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
১ম দৃশ্যকল্পে যৌক্তিক সংজ্ঞার কোন নিয়মের লঙ্ঘন ঘটেছে?
উদ্দীপক
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর