শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে সংগীতের সংজ্ঞাদানে কোন ধরনের সমস্যা হয়েছে বলে তুমি মনে কর?

উত্তর: উদ্দীপকে সংগীতের সংজ্ঞাদানে দুর্বোধ্য সংজ্ঞাজনিত সমস্যা হয়েছে। যৌক্তিক সংজ্ঞার দ্বিতীয় নিয়ম অনুসারে- 'যে পদের সংজ্ঞা দেওয়া হবে, সংজ্ঞাটি সেই পদ অপেক্ষা স্পষ্টতর হতে হবে। কোনো দুর্বোধ্য ভাষা ব্যবহার করা যাবে না।' এ নিয়ম লঙ্ঘন করে কোনো পদের সংজ্ঞায় জটিল বা দুর্বোধ্য ভাষা ব্যবহার করলে দুর্বোধ্য সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটে। উদ্দীপকে বর্ণিত ঘটনায় পিয়াসের এক প্রশ্নের জবাবে নিশিত সাহেব বলেন, 'সংগীত হলো একটা দুর্মূল্য কোলাহল। যেখানে দুর্মূল্য শব্দের অর্থ হলো অতি উচ্চমূল্য এবং কোলাহল শব্দের অর্থ হলো অনেক লোকের মিলিত কণ্ঠস্বর। অর্থাৎ সংগীত হলো অতি উচ্চমূল্যের অনেক লোকের মিলিত কণ্ঠস্বর। বস্তুত সংগীতের এ ধরনের সংজ্ঞায় সহজ-সরল বা সুস্পষ্ট ভাষার পরিবর্তে জটিল বা দুর্বোধ্য ভাষা ব্যবহার করা হয়েছে। এটি যৌক্তিক সংজ্ঞার দ্বিতীয় নিয়মের বিরুদ্ধ। এ কারণেই বলা যায়, উদ্দীপকে সংগীতের সংজ্ঞাদানে দুর্বোধ্য সংজ্ঞাজনিত সমস্যা হয়েছে।

HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 2nd Paper · সৃজনশীল

উদ্দীপকে সংগীতের সংজ্ঞাদানে কোন ধরনের সমস্যা হয়েছে বলে তুমি মনে কর?

উদ্দীপক

শীতকালীন ছুটিতে নিশিত সাহেব শিলাইদহে রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি পৌঁছালেন। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত অনেক ছোটগল্প, কবিতা ও সংগীত সম্পর্কে তিনি তার একমাত্র ছেলে পিয়াসকে ধারণা দিলেন বাড়ি ফেরার পথে পিয়ার্স জানতে চায় আব্বু সংগীত কী? জবাবে নিশিত সাহেব বলেন, “সংগীত হলো একটি দুর্মূল্য কোলাহল।” পিয়াস এর অর্থ কিছুই বুঝল না।

ঢাকা কলেজ · 2024

উত্তর

মানুষ পদের যৌক্তিক সংজ্ঞা হলো— মানুষ হয় বুদ্ধিবৃত্তিসম্পন্ন জীব।

উত্তর

সংজ্ঞায় ভাষাগত জটিলতা এড়ানোর জন্য দুর্বোধ্য ভাষা ব্যবহার করা যাবে না। কোনো পদের সংজ্ঞায় সহজ-সরল বা সুস্পষ্ট ভাষার পরিবর্তে জটিল বা দুর্বোধ্য ভাষা ব্যবহার করলে তা ভ্রান্ত হিসেবে বিবেচিত হয়। যেমন- বিক হলো শ্বেত-শুভ্র দীর্ঘ-গ্রীব স্থিতাচারী সুশ্রী বিহঙ্গ'। এখানে 'বক' নামক পাখির সংজ্ঞা দিতে গিয়ে যে শব্দগুলো ব্যবহার করা হয়েছে তা দুর্বোধ্য প্রকৃতির। তাই এরূপ ভাষাগত জটিলতা এড়ানোর জন্য সংজ্ঞায় দুর্বোধ্য ভাষা ব্যবহার করা যাবে না।

উত্তর

উদ্দীপকে সংগীতের সংজ্ঞাদানে দুর্বোধ্য সংজ্ঞাজনিত সমস্যা হয়েছে। যৌক্তিক সংজ্ঞার দ্বিতীয় নিয়ম অনুসারে- 'যে পদের সংজ্ঞা দেওয়া হবে, সংজ্ঞাটি সেই পদ অপেক্ষা স্পষ্টতর হতে হবে। কোনো দুর্বোধ্য ভাষা ব্যবহার করা যাবে না।' এ নিয়ম লঙ্ঘন করে কোনো পদের সংজ্ঞায় জটিল বা দুর্বোধ্য ভাষা ব্যবহার করলে দুর্বোধ্য সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটে। উদ্দীপকে বর্ণিত ঘটনায় পিয়াসের এক প্রশ্নের জবাবে নিশিত সাহেব বলেন, 'সংগীত হলো একটা দুর্মূল্য কোলাহল। যেখানে দুর্মূল্য শব্দের অর্থ হলো অতি উচ্চমূল্য এবং কোলাহল শব্দের অর্থ হলো অনেক লোকের মিলিত কণ্ঠস্বর। অর্থাৎ সংগীত হলো অতি উচ্চমূল্যের অনেক লোকের মিলিত কণ্ঠস্বর। বস্তুত সংগীতের এ ধরনের সংজ্ঞায় সহজ-সরল বা সুস্পষ্ট ভাষার পরিবর্তে জটিল বা দুর্বোধ্য ভাষা ব্যবহার করা হয়েছে। এটি যৌক্তিক সংজ্ঞার দ্বিতীয় নিয়মের বিরুদ্ধ। এ কারণেই বলা যায়, উদ্দীপকে সংগীতের সংজ্ঞাদানে দুর্বোধ্য সংজ্ঞাজনিত সমস্যা হয়েছে।

উত্তর

উদ্দীপকে উল্লেখিত সমস্যা সমাধানে আমাদের যৌক্তিক সংজ্ঞার দ্বিতীয় নিয়ম অনুসরণ করতে হবে। কোনো পদের আবশ্যিক অর্থ বা জাত্যর্থকে সুস্পষ্টভাবে ব্যক্ত করাকে যৌক্তিক সংজ্ঞা বলা হয়। অর্থাৎ যৌক্তিক সংজ্ঞার মাধ্যমে পদের অপরিহার্য গুণ পরিপূর্ণভাবে প্রকাশ করা হয়। আমরা জানি, যৌক্তিক সংজ্ঞার দ্বিতীয় নিয়ম অনুসারে 'যে পদের সংজ্ঞা দিতে হবে সে পদটি থেকে সংজ্ঞার্থ পদকে অধিক স্পষ্ট হতে হবে।' অর্থাৎ সংজ্ঞায় দুবোর্ধ্য ভাষা ব্যবহার করা যাবে না। এ নিয়মটি লঙ্ঘন করলে সংজ্ঞাটি ত্রুটিপূর্ণ হবে এবং বলা হবে দুবোর্ধ্য সংজ্ঞাজনিত অনুপপত্তি। যেমন- 'সংগীত হয় দুর্মূল্য কোলাহল।' এটি একটি দুর্বোধ্য সংজ্ঞা। কেননা এতে সংগীতের সংজ্ঞায় দুর্বোধ্য ভাষা ব্যবহার করা হয়েছে। উদ্দীপকে বর্ণিত ঘটনায়, পিয়াস সংগীত সম্পর্কে বাবাকে জিজ্ঞাসা করলে বাবা বলেন, সংগীত হলো দুর্মূল্য 'কোলাহল। এটি দুর্বোধ্য সংজ্ঞাকে নির্দেশ করে। এরূপ দুর্বোধ্যতা এড়াতে সংজ্ঞার দ্বিতীয় নিয়ম অনুসরণ করতে হবে। পাশাপাশি কোনো পদের সংজ্ঞায় দুবোর্ধ্য বা জটিল ভাষা ব্যবহার করা যাবে না। 'পরিশেষে বলা যায়, উপরের সংজ্ঞাটির ত্রুটি দূরীকরণে সংজ্ঞার দ্বিতীয় নিয়ম অনুসরণ করে সহজ-সরল ভাষা ব্যবহার করতে হবে। তবেই এ ধরনের সমস্যা সমাধান করা যাবে।
HSCLogic 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.অন্বয়ী পদ্ধতি হলো-
i. পরীক্ষণের পদ্ধতি
ii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারের পদ্ধতিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • i ও ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q.কামাল কীসের ওপর ভিত্তি করে জামালের উক্তির ভিন্নতা পোষণ করল?

Dinajpur · 2017

  • অভিজ্ঞতা
  • পরীক্ষণ
  • প্রকল্প
  • কার্যকারণ নীতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q. উদ্দীপকে জামাল কোন ধরনের আরোহের নির্দেশ করেছে?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • ঘটনা সংযোজন
  • পূর্ণাঙ্গ আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.প্রকল্প হলো-
i.আনুমানিক ধারণা
ii. নিশ্চিত ধারণা
iii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?

Dinajpur · 2017

  • Project
  • Variable
  • Hypothesis
  • Case Study

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কোনটি আরোহের প্রাণ?

Dinajpur · 2017

  • পর্যবেক্ষণ
  • অভিজ্ঞতা
  • সার্বিক যুক্তিবাক্য
  • আরোহমূলক লম্ফ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?

Dinajpur · 2017

  • পূর্ণ গণনামূলক আরোহ
  • অপূর্ণ গণনামূলক আরোহ
  • ছোট থেকে বড় গণনা
  • বড় থেকে ছোট গণনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহের দৃষ্টান্ত?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • সাদৃশ্যানুমান
  • অপ্রকৃত আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?
i. অবরোহমূলক অনুমান
ii. সাধু সাদৃশ্যমূলক অনুমান
iii. অসাধু সাদৃশ্যমূলক অনুমাননিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • iii
  • i ও iii
  • ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q.মলি ফলগুলোকে ভাগ করার কারণে যে অনুপপত্তি ঘটেছে তা হলো
i. অঙ্গগত বিভাগ অনুপপত্তি
ii. সংকর বিভাগ অনুপপত্তিiii গুণগত বিভাগ অনুপপত্তিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q. মলি যৌক্তিক বিভাগের ক্ষেত্রে একই সময় কয়টি মূলনীতির ভিত্তিতে ফলগুলোকে ভাগ করেছে?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.যৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

Dinajpur · 2017

  • একটি
  • দুইটি
  • তিনটি
  • চারটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

অন্বয়ী পদ্ধতি হলো-i. পরীক্ষণের পদ্ধতিii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালপ্রকল্প হলো-i.আনুমানিক ধারণাii. নিশ্চিত ধারণাiii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?কোনটি আরোহের প্রাণ?অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহেমানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এননিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনযৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।