উদ্দীপকে মৃদুল ও সোহানের বক্তব্যে নির্দেশিত যৌক্তিক সংজ্ঞার তুলনামূলক আলোচনা করো।
উত্তর: উদ্দীপকে মৃদুল ও সোহানের বক্তব্য যথাক্রমে দুর্বোধ্য সংজ্ঞা ও রূপক সংজ্ঞা নির্দেশ করে। নিচে উভয় সংজ্ঞার তুলনামূলক আলোচনা করা হলো- উদ্দীপকের মৃদুল সোহানকে বলে, 'মনুষ্য হইল হর্ষ, ক্লেশ, লাঞ্ছিত, বোধশক্তিসম্পন্ন দেহান্ত জীবাত্মা।' মৃদুল এখানে জটিল ভাষায় বা দুর্বোধ্যভাবে 'মানুষ' পদের সংজ্ঞা দিয়েছে। এ কারণে তার বক্তব্য হলো দুর্বোধ্য সংজ্ঞার দৃষ্টান্ত। বস্তুত সংজ্ঞায় সহজ-সরল ভাষার পরিবর্তে দুর্বোধ্য ভাষা ব্যবহার করলে দুর্বোধ্য সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটে। যুক্তিবিদ্যায় দুর্বোধ্য সংজ্ঞা সর্বদাই এড়িয়ে চলা হয়। অন্যদিকে উদ্দীপকের সোহান বলে, 'মানুষ হয় সৃষ্টির মুকুট।' এই দৃষ্টান্তে .'সৃষ্টির মুকুট' রূপক অর্থে ব্যবহৃত হয়েছে। এরূপ রূপক শব্দ ব্যবহারে সংজ্ঞেয় পদের অর্থ স্পষ্ট হয়নি। ফলে এখানে রূপক সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটেছে। বস্তুত কোনো পদের সংজ্ঞায় রূপক ভাষা ব্যবহার করলে যে ভ্রান্তি ঘটে তাকে বলে রূপক সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটে। মূলত সাহিত্যের ক্ষেত্রে এ ধরনের ভাষার প্রয়োগ বেশি লক্ষ করা যায়। সুতরাং সার্বিক আলোচনার ভিত্তিতে বলা যায়, দুর্বোধ্য সংজ্ঞা ও রূপক সংজ্ঞা উভয়ই যৌক্তিক সংজ্ঞার দ্বিতীয় নিয়ম লঙ্ঘনজনিত কারণে ঘটে । তবে একটি ঘটে জটিল শব্দ ব্যবহারের কারণে আর অন্যটি ঘটে রূপক শব্দ ব্যবহারের কারণে। এজন্যই উভয় সংজ্ঞায় পারস্পরিক ভিন্নতা লক্ষ করা যায় ।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে মৃদুল ও সোহানের বক্তব্যে নির্দেশিত যৌক্তিক সংজ্ঞার তুলনামূ…
উদ্দীপক
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর