দৃশ্যকল্প-১ ও দৃশ্যকল্প-৩ এ নির্দেশিত বিষয়ের তুলনামূলক পার্থক্য পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ চক্রক সংজ্ঞা ও দৃশ্যকল্প-৩ এ নঞর্থক সংজ্ঞা অনুপপত্তি ঘটেছে। কোনো একটি পদের সংজ্ঞায় পদটির পূর্ণ জাত্যর্থ উল্লেখ করে সহজ ও স্পষ্টভাবে প্রকাশ করতে হয়। যৌক্তিক সংজ্ঞার মাধ্যমে একটি পদের প্রকৃত অর্থ জানা যায়। তাই যৌক্তিক সংজ্ঞার সুনির্দিষ্ট কিছু নিয়ম রয়েছে, যা কোনো পদের সংজ্ঞা প্রদানের ক্ষেত্রে আবশ্যিকভাবে অনুসরণ করতে হয়। দৃশ্যকল্প-১ এর মাধ্যমে যৌক্তিক সংজ্ঞার তৃতীয় নিয়ম লঙ্ঘন করে পদের সংজ্ঞায় সমার্থক শব্দ ব্যবহার করেছে এখানে অর্থাৎ সূর্যের সংজ্ঞায় 'সূর্য হয় রবি'। এখানে সংজ্ঞায় একই শব্দের ব্যবহার করা হয়েছে। কিন্তু যৌক্তিক সংজ্ঞার তৃতীয় নিয়ম অনুযায়ী যে পদের সংজ্ঞা দেওয়া হচ্ছে সেই পদ বা তার সমার্থক কোনো শব্দ সংজ্ঞাটিতে থাকতে পারবে না। কিন্তু দৃশ্যকল্প-১ এ সূর্য ও রবি দুটি সমার্থক শব্দ হওয়ার কারণে যৌক্তিক সংজ্ঞায় তৃতীয় নিয়মের অমান্য করা হয়েছে। তাই দৃশ্যকল্প-১ এ চক্রক সংজ্ঞা অনুপপত্তি ঘটেছে। অন্যদিকে, যৌক্তিক সংজ্ঞার চতুর্থ নিয়ম অনুসারে পদের সংজ্ঞা সব ক্ষেত্রে সদর্থক বা ইতিবাচক হতে হবে। কোনো অবস্থাতেই নঞর্থক বা নেতিবাচক হতে পারবে না। যৌক্তিক সংজ্ঞায় এ নিয়ম অমান্য করলে অর্থাৎ কোনো পদের সংজ্ঞার নেতিবাচক ভাষা ব্যবহার করলে সংজ্ঞা ত্রুটিপূর্ণ হয়। যৌক্তিক সংজ্ঞার এ ত্রুটিকে নঞর্থক সংজ্ঞা অনুপপত্তি বলে। উদ্দীপকের দৃশ্যকল্প-৩ এ আলোর অভাব হলো অন্ধকার বলে যে সংজ্ঞা প্রদান করা হয়েছে তা নঞর্থকভাবে উপস্থাপন করা হয়েছে। সুতরাং দৃশ্যকল্প-৩ এর মাধ্যমে যৌক্তিক সংজ্ঞায় চতুর্থ নিয়ম লঙ্ঘন করে নেতিবাচক সংজ্ঞা প্রদান করা হয়েছে। তাই দৃশ্যকল্প-৩ এ নঞর্থক সংজ্ঞা অনুপপত্তি ঘটেছে। পরিশেষে বলা যায়, যৌক্তিক সংজ্ঞার আলোকে দৃশ্যকল্প-১ ও দৃশ্যকল্প-৩ এ যথাক্রমে চক্রক ও নঞর্থক সংজ্ঞা অনুপপত্তি ঘটেছে, যা যৌক্তিক সংজ্ঞার আলোকে যথার্থ নয়।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-১ ও দৃশ্যকল্প-৩ এ নির্দেশিত বিষয়ের তুলনামূলক পার্থক্য পাঠ…
উদ্দীপক
Comilla · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর