সংজ্ঞা-২ ও সংজ্ঞা-৩ কেন যৌক্তিক সংজ্ঞা নয়? অনুপপত্তিসহ আলোচনা কর।
উত্তর: উদ্দীপকের সংজ্ঞা-২ এ চক্রক সংজ্ঞা অনুপপত্তি ঘটেছে এবং সংজ্ঞা-৩ এ অব্যাপক সংজ্ঞা অনুপপত্তি ঘটেছে। কেননা উভয় সংজ্ঞার নিয়ম লঙ্ঘন করেছে। তাই এগুলো যৌক্তিক সংজ্ঞা নয়। অনুপপত্তিসহ নিচে আলোচনা করা হলো- অনুপপত্তি সংজ্ঞায় সমার্থক বা প্রতিশব্দ ব্যবহারের কারণে চক্রক সংজ্ঞা অনুপপত্তি ঘটে 'থাকে। যৌক্তিক সংজ্ঞার নিয়ম অনুযায়ী সংজ্ঞায় কোনো পদের সমার্থক বা প্রতিশব্দ ব্যবহার করা যায় না। যদি যৌক্তিক সংজ্ঞার নিয়ম লঙ্ঘন করে কোনো পদের সংজ্ঞায় পদটির সমার্থক বা প্রতিশব্দ ব্যবহার করা হয় তখন সংজ্ঞায় অনুপপত্তির সৃষ্টি হয়। সংজ্ঞার এ অনুপপত্তিকে চক্রক সংজ্ঞা অনুপপত্তি বলে। কেননা এ প্রকার সংজ্ঞায় কোনো পদের অর্থ স্পষ্ট হয় না। এখানে সমার্থক শব্দ ব্যবহার করে পদটিকে ভিন্নভাবে প্রকাশ করা হয় মাত্র।উদ্দীপকের সংজ্ঞা-২ এ "বিচারক হন তিনি যিনি বিচারকাজ পরিচালনা করেন।” এক্ষেত্রে বিচারককে 'বিচারকাজ পরিচালনা' বলায় 'বিচারক' পদের সাথে সমার্থক হয়ে গেছে। কারণ 'বিচারকাজ' শব্দটি ব্যবহার করায় তা 'বিচারক' শব্দেরই পুনরাবৃত্তি হয়। অপরপক্ষে, কোনো পদের সংজ্ঞায় সংজ্ঞেয় পদের জাত্যর্থের অতিরিক্ত গুণ উল্লেখ করা হলে অব্যাপক সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটে। কারণ জাত্যর্থের অতিরিক্ত গুণ উল্লেখ করলে সংজ্ঞার্থ পদের ব্যক্ত্যর্থ কম হয়। উদ্দীপকের সংজ্ঞা-৩ এ "মানুষ হয় বুদ্ধিবৃত্তিসম্পন্ন মরণশীল জীব।” এখানে মানুষ পদের ব্যক্ত্যর্থ হলো 'সকল মানুষ'। বুদ্ধিবৃত্তিসম্পন্ন মরণশীল জীবের পরিমাণ 'সকল মানুষের' চেয়ে অনেক কম। তাই এখানে অব্যাপক সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটেছে।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
সংজ্ঞা-২ ও সংজ্ঞা-৩ কেন যৌক্তিক সংজ্ঞা নয়? অনুপপত্তিসহ আলোচনা কর।
উদ্দীপক
Jessore · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর