উদ্দীপকে 'হাতি' সম্পর্কে দেওয়া সংজ্ঞায় যে পদের সংজ্ঞা দিতে হবে সেই পদটি থেকে সংজ্ঞাটি স্পষ্টতর হতে হবে; সংজ্ঞায় কোনো রূপক বা দুর্বোধ্য ভাষা ব্যবহার করা চলবে না"-এ নিয়মটি লঙ্ঘন করা হয়েছে। নিচে তা ব্যাখ্যা করা হলো-কোনো পদের সংজ্ঞায় এ নিয়মটি লঙ্ঘন করে যদি দুর্বোধ্য ভাষা ব্যবহার করা হয়, তাহলে দুর্বোধ্য সংজ্ঞা অনুপপত্তি সংঘটিত হয়, আর যদি রূপক ভাষা ব্যবহার করা হয়। তাহলে রূপক সংজ্ঞা অনুপপত্তি সংঘটিত হয়। উদ্দীপকে 'হাতি'-এর সংজ্ঞায় বলা হয়েছে- "হস্তী হলো প্রচণ্ডমত্ত চতুষ্পদ দেহধারী এক প্রকার আত্মা।" এ সংজ্ঞায় হাতী সম্পর্কে যে সংজ্ঞা দেওয়া হয়েছে তা স্পষ্টতর হয়নি বরং হাতীর সংজ্ঞা রূপক বা দূর্বোধ্য ভাষা ব্যবহার করা হয়েছে। যা যৌক্তিক সংজ্ঞার উপরিউক্ত নিয়ম লঙ্ঘন করে দুর্বোধ্য ভাষা ব্যবহার করা হয়েছে। তাই বলা যায় যে, সংজ্ঞাটি ভ্রান্ত হয়েছে এবং এরূপ সংজ্ঞাকে বলে দুর্বোধ্য সংজ্ঞা অনুপপত্তি।